শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের প্রাণ গেলো

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে চার বছরের শিশু মোহাম্মদ জিসান ও তার বাবা মাহাবুবুল হকের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হক ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শী ওই গ্রামের বাসিন্দা মফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলো বাবা-ছেলে। এক পর্যায়ে চার বছরের জিসান হঠাৎ রেললাইনের উপর চলে যায়। এ সময় ট্রেন আসতে দেখে মাহাবুবুল হক দৌড় দেন ছেলেকে বাঁচাতে। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দু’জনই কাটা পড়ে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তারা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। তিনি জানান, রেলওয়ের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার