শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন করেছি, আমাকে বাঁচান’

চাকরি চলে যাওয়ায় আত্মহত্যা করতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তরুণ। কিন্তু ওষুধ খাওয়ার পরপরই তার আবার বাঁচার চেষ্টা শুরু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনিই। বলেন, ‌‘আমি মানসিকভাবে বিপর্যস্ত।

আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি ভুল করেছি। আমাকে বাঁচান।

ওই তরুণ ফোনে আরও জানান, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি চাকরি চলে যাওয়ায় তিনি অর্থ সংকটে পড়েন। এর আগে শেয়ার মার্কেটেও তিনি লোকসানের মুখে পড়েন।

অল্প কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন, তার স্ত্রী সন্তানসম্ভবা।
এরপর তাৎক্ষণিকভাবে জরুরি সেবা থেকে ওই তরুণের সঙ্গে রাজধানীর সবুজবাগ থানার ডিউটি অফিসারকে কথা বলিয়ে দেওয়া হয়। সবুজবাগ থানার একটি দল দ্রুত তরুণের বাড়িতে যান। ভোর সাড়ে ৪টায় সবুজবাগ থানার এএসআই মনির ৯৯৯-কে ফোনে জানান, তিনি কলারকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

সেখানে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার করে, চিকিৎসা করা হয়। ফলে অল্পের জন্য রক্ষা পায় একটি জীবন। আত্মহত্যার চেষ্টাকারী এই যুবক থাকতেন রাজধানীর সবুজবাগ থানা এলাকায়। আজ সোমবার ভোররাত ৩টার দিকে তিনি ওই নম্বরে ফোন করেন।

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণ এখন আশঙ্কামুক্ত। তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি তার বাসায় আছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার