বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পৌর নির্বাচন: কলারোয়ায় বিএনপি’র আলোচনা সভা

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামি ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশীদ মিয়া। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছবিস্তারিত পড়ুন

নিরাপত্তা চেয়ে ঢাবি প্রক্টরকে ছাত্রলীগ নেত্রীর চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বী। চিঠি পাওয়ার পর তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রক্টর। মঙ্গলবার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফাল্গুনী দাস তন্বীৱ। তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদের সদ্য সাবেক এজিএস এবং হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদমাধ্যমকে তন্বী জানান, গত ২১ ডিসেম্বরে মারধরের ঘটনা তুলে ধরে তিনি নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। প্রক্টর সব ধরনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সাবেক ছাত্রলীগ নেতারা

কলারোয়ায় ছাত্রলীগর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সাবেক ছাত্রলীগ নেতারা। মঙ্গলবার (৫জানুয়ারী) কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকালে কলারোয়া বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম মল্লিক রবি, মোস্তাফিজুর রহমান মোস্ত,বিস্তারিত পড়ুন

প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান

পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি সমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। চাকরী করার মানসিকতা ত্যাগ করে, চাকুরী দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠারবিস্তারিত পড়ুন

নুরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর করা মামলার প্রতিবেদন ১৭ ফেব্রুয়ারি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে আশালীন মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিজিটাল আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিকে, মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেন। বিষয়টি ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুনবিস্তারিত পড়ুন

মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেন। এছাড়াও ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন বলে জানান নারী ওবিস্তারিত পড়ুন

একনেকে ৯ হাজার ৫৬৯ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় নয় হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয় সংবলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ পাঁচ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক- এর সভায় এ অনুমোদন দেয়াবিস্তারিত পড়ুন

কুমিল্লা নগরীর টমছম ব্রিজে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় মঙ্গলবার ফুটপাথের উপর নির্মিত ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই স্থাপনার কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীর সকল ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে এক মাস ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারও জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের নির্দেশনায় এবং সিটিবিস্তারিত পড়ুন

সৈয়দ আশরাফ ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে ত্যাগী নেতা হিসেবে সর্বজনবিদিত। ছাত্রলীগের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই ভাটিপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক। প্রতিমন্ত্রী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। মুরাদ হাসান বলেন, অনেকেই যখন ‘মাইনাস শেখ হাসিনা’ ফর্মুলারবিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে ১৬ বোতল স্কাফ সিরাপ, ৩৮ পিস ইয়াবা, জুয়া খেলার তাস ও নগদ ৮৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে। গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আনোয়ারা টাওয়ারের ১০ তলার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।বিস্তারিত পড়ুন