বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় মিথ্যে মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আ’লীগ নেতা শফিউল আযম লেলিন কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের মৃত হরিশচন্দ্র’র ছেলে কান্তি লাল দেবনাথ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় ফরিদপুর গ্রামের মাহবুব মোড়লের মাধ্যমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান গাবুরা গ্রামেরবিস্তারিত পড়ুন

‘ভ্যাকসিন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার’

সরকারের অদুরদর্শিতা ও লুটপাটনীতির কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কভিড-১৯ সংক্রান্ত কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিনাভোটের সরকার ক্ষমতায় থাকায় জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। বিশ্বব্যাপী করোনার প্রার্দুভাবের শুরু থেকেই বাংলাদেশের সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।’ বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি কর্তৃক গঠিত ‘কভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত’ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এসববিস্তারিত পড়ুন

কেশবপুরের সুফলাকাটি স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন

যশোরের কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী হাসান মিন্টুর সভাপতিত্বে ও মহিউদ্দীন মাহির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মাস্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

কলারোয়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান। মঙ্গলবার (৫জানুয়ারী) উপজেলা জয়নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি অর্থায়নে নির্মাণাধীন ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন তিনি। শাহীন ইমরান সেখানে ঘুরে ঘুরে ঘরের অবকাঠামো বিষয় অবলোকন করেন ও বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। জয়নগর ইউনিয়নে প্রথম পর্যায়ে ১০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে। চলমান গৃহ নির্মাণ শেষ পর্যায়ে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান,বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি, ফলাফল

সারাদেশের ন্যায় লটারীর মাধ্যমে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকাশ করা হয়েছে ফলাফল। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে হাইস্কুলে প্রধান শিক্ষকের অফিস কক্ষে লটারি সম্পন্ন হয়। লটারি কার্যক্রম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারও করা হয় উপজেলা নির্বাহী অফিসারের অফিসাল ফেসবুক পেজ থেকে। লটারি শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। লটারি কার্যক্রম অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় এবার ফেনসিডিলসহ আইনজীবী গ্রেপ্তার

যশোরের শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও ভেসপা মোটরসাইকেলসহ যশোরের একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ টেংরা চৌরাস্তা মোড় থেকে ২২ বোতল ফেনসিডিল সহ মিজানুর রহমান বিপ্লব (৪৬) নামে যশোরের ওই আইনজীবীকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত ভেসপা মোটর সাইকেল (খুলনা মেট্রো- হ- ০২-৩৬৯২) জব্দ করে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান যশোর কোতোয়ালি থানার আব্দুল হালিম সড়কের স্টেডিয়াম পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে।তার বাসা নং-৪৯। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় শিশু ছাত্র বলাৎকারের অভিযোগ শিক্ষক আটক

যশোরের ঝিকরগাছার পল্লীতে ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইয়াকুব আলী (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায়। আটক ইয়াকুব আলী শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। জানা যায়, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী হাফিজিয়া মাদ্রাসার ঔ শিক্ষক গত ২ জানুয়ারি দুপুরে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিশু ছাত্রকে নিজের থাকার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে তাকে ভয় দেখিয়েবিস্তারিত পড়ুন

আসার পরও টিকা দিতে সময় লাগবে ২ মাস

করোনা ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতি নিতে সময় লাগবে অতিরিক্ত আরও ২ মাস। প্রাথমিক পর্যায়ে মাত্র ৩ শতাংশ মানুষকে টিকা দেয়া সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতিপ্রাপ্ত টিকা দেশে প্রয়োগের আগে দেশে কোন পরীক্ষার প্রয়োজন হবে না। এমন সব সুপারিশসহ দেশে ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে পুরো বিশ্ব এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে টিকার দিকে। বিশ্বের কয়েকটি দেশ এর মধ্যেই সফলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রেউই বাজার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জাহিদ চৌধুরীর বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার রেউই বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক জাহিদুর রহমান খাঁন চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংক রেউই বাজার শাখার সাবেক ম্যানেজার জাহিদুর রহমান খান চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার বর্তমান ব্যবস্থাপক আ.ন.ম আরিফ রওশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি রাহাতুল্ল্যাহ সরদার, সাংবাদিক জুলফিকার আলী, ডা. আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাসেল উপজেলার বাগাডাঙ্গা গ্রামের ইসহাক আলী সরদারের পুত্র। মঙ্গলবার (৫জানুয়ারী) ভোররাতে পুলিশ তাকে আটক করে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার গোয়ালচাতর এলাকা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাসেল হোসেনকে ৫১ বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলারোয়া থানা মামলা (নং-১৩(০১)২১) হয়েছে। দুপুরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।