মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি, ফলাফল

সারাদেশের ন্যায় লটারীর মাধ্যমে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকাশ করা হয়েছে ফলাফল।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে হাইস্কুলে প্রধান শিক্ষকের অফিস কক্ষে লটারি সম্পন্ন হয়। লটারি কার্যক্রম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারও করা হয় উপজেলা নির্বাহী অফিসারের অফিসাল ফেসবুক পেজ থেকে।

লটারি শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

লটারি কার্যক্রম অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস পাল, আইসিটি কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবসহ শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা।

ইউএনও মৌসুমী জেরিন কান্তা জানান, ‘এবছর জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ফরম বিতরণ করা হয় ২৪০টি। তার মধ্যে থেকে লটারির মাধ্যমে ১২০ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ তথা মনোনীত হয়েছে। এছাড়া অতিরিক্ত ২০ জন ছাত্র-ছাত্রীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে।’

তিনি আরো জানান, ‘লটারি মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছে এবিএম হাবিবুল্লাহ’র ছেলে আবুজার গিফারী।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়