শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

কলারোয়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান।

মঙ্গলবার (৫জানুয়ারী) উপজেলা জয়নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি অর্থায়নে নির্মাণাধীন ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন তিনি।

শাহীন ইমরান সেখানে ঘুরে ঘুরে ঘরের অবকাঠামো বিষয় অবলোকন করেন ও বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।

জয়নগর ইউনিয়নে প্রথম পর্যায়ে ১০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে। চলমান গৃহ নির্মাণ শেষ পর্যায়ে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সুলতানা জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবুসহ জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয়রা।

ইউএনও মৌসুমী জেরিন কান্তা জানান, ‘কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য সরকারি অর্থায়নে গৃহ নির্মাণ করা হচ্ছে। জয়নগরে নির্মাণ করা হচ্ছে ১০টি।’

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান কলারোয়া পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।

উল্লেখ্য, গেলো বছরের ১ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে কলারোয়ায় ভূমিহীন হতদারিদ্রদের মাঝে ভূমি প্রদান করে সেখানে গৃহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান।

সেদিন অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যাদের জমি নাই তাদের ২শতক করে জমি দিয়ে সেই জমিতে ১লাখ ৭৫হাজার টাকার মধ্যে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।
তিঁনি আরো বলেছিলেন, ‘যারা ঘর পাচ্ছেন তারা নিজেরাই গৃহ নির্মাণের দেখভাল করবেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তদারকি করবেন।’

ইউএনও মৌসুমী জেরীন কান্তা সেদিন জানান, ‘উপজেলাব্যাপী প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭০টি গৃহ নির্মাণের বরাদ্দ রয়েছে। সর্বমোট ১০০টি গৃহ নির্মাণ করা হবে।’
তিঁনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে ২শতক করে খাস জমি প্রদান ও গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত