Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সমীর (৩০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে মারা যান তিনি। মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন
অস্ত্র মামলায় ৭ খুনের আসামি নূর হোসেনের যাবজ্জীবন

সাত খুন মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ্ উদ্দীন (সুইট) এ তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০১৪ সালে সাত খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে তার বৈধ অস্ত্রেরবিস্তারিত পড়ুন
২০০ রোগীর সাড়ে ৫ কোটি টাকার বিল মাফ করে ডাক্তার এখন ‘হিরো’!

করোনায় অর্থনৈতিক সংকটে পড়েছেন অনেকে। চাকরি হারিয়ে, ব্যবসায় ধরা খেয়ে অনেকেই সংকটে পড়েন। এমন ২০০ রোগীর সাড়ে পাঁচ কোটি টাকার হাসপাতাল বিল মওকুফ করেন মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক। এ ঘটনায় গোটা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে ‘হিরো’র খ্যাতি দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি ও ডেইলি মেইল’র। খবরে বলা হয়, ওমর বুঝতে পারছিলেন করোনাভাইরাস মহামারীর কারণে তাদের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।বিস্তারিত পড়ুন
মালিবাগে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নেত্রকোনা কেন্দুয়া বাট্রা উপজেলার মুসলিম উদ্দিনের ছেলে নরু ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)। দু’জনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই লাইন দিয়ে দু’টি ট্রেন অতিক্রম করার সময়বিস্তারিত পড়ুন
এ কেমন বর্বরতা!

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে ফের ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশে। চলন্ত গাড়িতে মধ্যবয়সি এক নারীকে গণধর্ষণ করা হল। ধর্ষণের পর নির্যাতিতার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হল। ভেঙে দেওয়া হল পাঁজর ও পায়ের হাড়। রক্তপাত বন্ধ না হওয়ায় মৃত্যু হয় ওই নারীর। দীর্ঘ গড়িমসির পর অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার উঘৈতি থানা এলাকায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্থানীয়বিস্তারিত পড়ুন
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষক ফেডারেশনের

উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষক ফেডারেশনের নেতারা। বিগত বছরে তিন শতাধিক কলেজ জাতীয়করণ করা হলেও একই মানের এ সব কলেজের সাড়ে ৫ হাজার শিক্ষক বৈধ নিয়োগ পেয়েও এমপিওভুক্তির আওতায় আসেনি।বিস্তারিত পড়ুন
সরকারের একযুগ পূর্তিতে দেশবাসীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একযুগ পূর্তি হয়েছে গতকাল। এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প-২০২১’ উপস্থাপন করেন।বিস্তারিত পড়ুন
বরগুনার জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করায় বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। আজ বুধবার বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও উন্নয়ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সন্জীব দাস। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাংবাদিক চিত্তবিস্তারিত পড়ুন
আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা; গোলাগুলিতে নিহত ১, আহত তিন পুলিশ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলার গ্রেফতারকৃতত একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশের গুলিতে নিহত হন খোরশেদ। পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় শামসুল আলম প্রকাশ কালা শামসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলার রয়েছে। মঙ্গলবার রাত সাড়েবিস্তারিত পড়ুন
ভালোবাসা থেকে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন দোকান মালিক! তদন্ত অব্যাহত

গত দু’দিন ধরে সিলেটে একটি সাইবোর্ড নিয়ে ব্যাপক আলোচনা –সমালোচনার ঝড় উছেঠেছে সেটি হচ্ছে দোকানের নাম- শেখ হাসিনা স্টোর। দোকানের সাইনবোর্ডে এমন নাম লেখা রয়েছে। প্রধানমন্ত্রীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে সাইনবোর্ডে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরের লালদিঘীর পাড় এলাকার এই দোকানটি নিয়ে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ গিয়ে ওই সাইরবোর্ড খুলে দেয়। দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়। দোকান মালিক সাইফুর হোসেন বলছেন, নিজেরবিস্তারিত পড়ুন

