শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০০ রোগীর সাড়ে ৫ কোটি টাকার বিল মাফ করে ডাক্তার এখন ‘হিরো’!

করোনায় অর্থনৈতিক সংকটে পড়েছেন অনেকে। চাকরি হারিয়ে, ব্যবসায় ধরা খেয়ে অনেকেই সংকটে পড়েন। এমন ২০০ রোগীর সাড়ে পাঁচ কোটি টাকার হাসপাতাল বিল মওকুফ করেন মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক। এ ঘটনায় গোটা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে ‘হিরো’র খ্যাতি দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

খবর বিবিসি ও ডেইলি মেইল’র।

খবরে বলা হয়, ওমর বুঝতে পারছিলেন করোনাভাইরাস মহামারীর কারণে তাদের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন ওই বিপুল বিল মওকুফের।

কিন্তু সেজন্য চড়া মাশুলও গুনতে হয়েছে তাকে। প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

রোগীদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য ডা. আতিক একটি পাওনা আদায়কারী প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন। কিন্তু হিসাব করে তিনি বুঝতে পারেন, তার রোগীদের আর্থিক দুর্দশা।

এরপর ক্রিসমাসের সময় তিনি ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তাদের বকেয়া মওকুফ করা হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যানসার ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসা দেয়া হয়। ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও