শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে ১০ হাজার আপেল গাছ নিধন, অসহায় কাশ্মীরিরা!

কয়েক দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে সযত্নে যে আপেল বাগান তৈরি করেছিলেন কাশ্মীরের মানুষ। সরকারি বুলডোজারের নীচে তা আজ ধুলোয় মিশে গিয়েছে। কৃষক আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীনই জম্মু-কাশ্মীর প্রশাসনের নির্দেশে উপত্যকায় ১০ হাজারের বেশি আপেল গাছ কেটে ফেলা হয়েছে। খবর আনন্দবাজারের

সম্প্রতি বিক্ষোভ চলাকালীন জম্মু কাশ্মীর প্রশাসনের নির্দেশে উপত্যকায় ১০ হাজারেরও বেশি আপেল গাছ কেটে ফেলা হয়েছে। যেসব আপেল বাগান সাত পুরুষ ধরে করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাই নয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গুর্জর ও বাখরওয়াল উপজাতিদের মাটির কুঁড়েঘর।

গত বছর রাজ্যের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই কাশ্মীর উপত্যকা এমনিতেই গোটা দেশ থেকে বিচ্ছিন্ন। করোনা মহামারিতে দুরাবস্থা পর্যটন শিল্পেও। তাই সেখানকার বাসিন্দারা মনোযোগী হয়েছিলেন তাদের বংশপরস্পরায় চলে আসা একমাত্র আয় উপার্জনের মাধ্যম আপেল চাষে।

কিন্তু দীর্ঘদিনের শ্রম আর যত্নে গড়ে তোলা বাগান ধ্বংস হতে দেখলেন চোখের সামনেই।
কাশ্মীর বদগাম জেলার কানিদাজান ও তার আশাপাশের এলাকায় শুরু হয় আপেল গাছ নিধন। এই এলাকাতে বসবাস করে আসছিল মুসলিম যাযাবর গোষ্ঠীর গুর্জর ও বাখরওয়াল উপজাতি। যারা ১৯৯১ সালে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি পায়।

ভারত সরকার এই উপজাতিদের আপেল বাগানে চালায় নিধনযজ্ঞ। গুড়িয়ে দেয়া হয় তাদের থাকার মাটির কুঁড়েঘরও।

৬০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা আব্দুল গনি ওয়াগে জানান, গত মঙ্গলবার সকালে হঠাৎ খবর পান যে একদল লোক কুড়াল-করাত নিয়ে তার বাগানে গাছ কাটছেন। তিনি তড়িঘড়ি করে গিয়ে দেখেন পুলিশ ও সিআরপিএফ এর তত্ত্বাবধানে চলছে গাছ কাটার কর্মযজ্ঞ। ৫০ টি গাছের ফল বেঁচেই চলত ৭ মেয়েকে নিয়ে তার সংসার। অনেক অনুনয় বিনয় করেও কোন লাভ হয়নি।

চোখের সামনে লুটিয়ে পড়তে দেখলেন তার অতিযত্নে তৈরি সাজানো বাগান।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১০ নভেম্বর ৫০ জন আধিকারিকের তত্বাবধানে প্রায় ১০ হাজার আপেল গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিরোধিতা করে স্থানীয়রা এগিয়ে গেলে মামলার হুমকি দেয় বন অধিদফতরের কর্মকর্তারা।

সাত পুরুষ ধরে সেখানে আপেল চাষ করে আসছেন মুসলিম সম্পদায়। গুর্জর ও বাখরওলাদের পাশাপাশি সেখানে ১০ লাখেরও বেশি উপজাতি।

গত বছর উপত্যকার জন্য সংরক্ষিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর ১৫৫ টি কেন্দ্রীয় আইন সেখানে কার্যকর হয়ে যাবে। সে সময় উপত্যকার মূখ্যসচিব বিভিআর সুব্রক্ষণ্যমের দফতর থেকে বলা হয়, ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত সমীক্ষা সম্পূর্ণ হলে মার্চ মাসে অরণ্যের অধিকার আইন কার্যকর হবে।

অথচ আইন কার্যকর হওয়ার আগে হাজার আপেল গাছ নিধন ও স্থানীয়দের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া এবং উচ্ছেদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ও ধর্মীয় বিদ্বেষ রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ্ঐ অঞ্চলে প্রায় ২০ লাখ মুসলিম সম্প্রদায় মানুষ বসবাস করছেন।

আইনজীবীরা বলছেন, তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় এদের নোটিশ ধরানো বেআইনি পদক্ষেপ। আর বনবাসীদের বাড়িঘর ধ্বংস ও তাদের উচ্ছেদ করতে হলে ক্ষতিপূর্ণ দিতে হবে। এমন আশঙ্কা থেকেই সরকার আইনটি কার্যকর করতে ঢিলেমি করছে বলেও অভিযোগ করছেন আইনজীবীরা।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬