মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেন। এছাড়াও ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন। দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, দুইটি সাজা একসঙ্গে চলবে বলে রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের জুনে বাড়িতে নিজ মেয়েকে ধর্ষণ করেন বাবা। পরে ঘটনা জানতে পারলে মেয়েটির মা নিজে বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের অক্টোবরে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২০ সালের মার্চে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এর আগে বাদী আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে আবেদন দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তা সমর্থন করিনি। বিষয়টি খুবই জঘন্য ও দুঃখজনক। এই অপরাধের শাস্তি হওয়া প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা