বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের মৃত্যুতে কৃষিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

বীরমুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রদূত ও সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি আনোয়ার উল আলম শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, মহান মুক্তিযুদ্ধে আনোয়ার উল আলম শহীদের অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তাঁরা উল্লেখ করেন, কূটনীতিক হিসেবেও তিনি দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। কৃষিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাবিস্তারিত পড়ুন

২৬ মার্চের আগে রাজাকারদের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক-এমপি বলেছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে রাজাকারদের তালিকা প্রনয়ন করা হবে। যা ইতোমধ্যে মন্ত্রী পরিষদে অনুমোদন হয়েছে। তিনি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার ৯ ডিসেম্বর কপিলমুনি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স এর নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও বধ্যভুমি নির্ধারণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত

সাতক্ষীরার ভোমরায় পাথরের ট্রাকের চাপায় মটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছেন আরেক আরোহী। আহতকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, বুধবার বিকেলে ভাড়ায় যাত্রীবহনকারী স্থানীয় মটর সাইকেল ড্রাইভার কবির হোসেন যশোর নওয়াপাড়ার দু’ব্যাবসায়ী সাধন ও চৈতন্য দত্তকে সাথে নিয়ে ভোমরা বন্দরের দিক থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এসময়ই বিপরীত দিক থেকে আসাবিস্তারিত পড়ুন

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র ৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে

ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ-মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। বিজিবি’র ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু, রংপুর রিজিয়নের নোডাল অফিসার লে. কর্নেল মাহাবুবুর রহমান খান, যশোর ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়ীতাকে সংবর্ধনা

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ অবদানের জন্য ৫জন ক্যাটাগারিতে পাঁচজন নারীকে ক্রেস্ট প্রদান ও বিশেষ সম্মানে ভুষিত করে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত পাঁচ জয়ীতা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বুইতা গ্রামের আলেয়া খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার পাইকপাড়া গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

কলারোয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০’ উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যদেরবিস্তারিত পড়ুন

শার্শায় পুলিশের অভিযানে ১৪৯টি মোটরসাইকেল আটক, মামলা ১০৪

যশোরের শার্শায় ট্রাফিক পুলিশের অবৈধ যানবাহন আটক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহনের উপর দৈনন্দিন আটক কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান অব্যাহত আছে বলে জানা যায়। শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ-সাতক্ষীরা মোড়ে গেলো এক সপ্তাহ শুরু হয়ে বুধবারও অভিযান চলতে দেখা গেছে। বৃহস্পতিবার পর্যন্ত এ অভিযান চলবে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়। যশোর ট্রাফিক পুলিশের টি.আই নুরুজ্জামান, টিএসআই সারোয়ার ও সার্জেন্ট মিল্টনের নেতৃত্বে এবং শার্শা থানাবিস্তারিত পড়ুন

কলারোয়ার যুগিখালীতে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের শো-ডাউন

ঘোড়ার গাড়ি চড়ে ও কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে কলারোয়ার যুগিখালীতে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নেতৃত্বে তার সমর্থকরা নির্বাচনী শো-ডাউন করেছে। বুধবার বিকালে যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার থেকে শুরু করে যুগিখালী, সরসকাটি, তালুনদিয়া, পাঁচনল, রাজনগর, হামিদপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের বামনখালী বাজারে গিয়ে শো-ডাউনটি শেষ হয়। শো-ডাউনে ৩টি ঘোড়ার গাড়ি ও কয়েক শতাধিক মোটরসাইকেল যোগে তার সমর্থকরা বর্তমান চেয়ারম্যান রবিউল হাসানের পক্ষে হ্যান্ড মাইকে প্রচারণা করেন। শো-ডাউনে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানবিস্তারিত পড়ুন

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাইলিং করার জন্য মাটি খুড়তে গিয়ে বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করে। তিনি জানান, বোমাটির ওজন প্রায় আড়াইশবিস্তারিত পড়ুন

বেতন না পাওয়ার জেরে অফিস কর্তার সংস্পর্শে করোনা রোগী!

বেতন না দিয়ে উল্টো দুর্নীতি দায় দিয়ে বরখাস্তের জেরে ঊর্ধ্বতন কর্মকর্তার সংস্পর্শে গিয়ে আপত্তিকর কাণ্ড ঘটালেন করোনা আক্রান্ত কর্মকর্তা! সম্প্রতি পাকিস্তানে এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জিও টিভি এ খবর জানায়। ঘটনার দিন, ভরা অফিসে সকলেই কাজ করছেন। এমন সময় এক কর্মকর্তা এগিয়ে এলেন তার ঊর্ধ্বতন কর্তার দিকে। তারপরই কাউকে কিছু বুঝতে দেওয়ার আগেই আপত্তিকর ভাবে চুমু দেন। গোটা অফিস যখন হতবাক। তখনই বোমা ফাটালেন চুমু খাওয়া কর্তা- বললেন তিনি করোনাবিস্তারিত পড়ুন