সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৬ মার্চের আগে রাজাকারদের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক-এমপি বলেছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে রাজাকারদের তালিকা প্রনয়ন করা হবে। যা ইতোমধ্যে মন্ত্রী পরিষদে অনুমোদন হয়েছে।

তিনি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার ৯ ডিসেম্বর কপিলমুনি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স এর নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও বধ্যভুমি নির্ধারণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী সুবিধাভোগী অমুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়নে জটিলতার কথা বলে আরও জানান, শহীদ ও বিরঙ্গনাদের তালিকা তৈরির কাজ চলছে, তবে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে অনেক বিরঙ্গনা মা-বোনরা সেভাবে তালিকাভুক্ত হতে রাজি হচ্ছেন না।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা কয়রা) এমপি মো. আক্তারুজ্জামান বাবু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দীকী, উপজেলা আলীগের সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন বাচ্চু, এসিল্যান্ড মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা আলীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

এর পূর্বে মন্ত্রী, এমপি ও সচিবদ্বয়সহ মুক্তিযোদ্ধারা কপিলমুনিতে নবনির্মিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে সকল শহীদদের প্রতিশ্রদ্ধা জানান।

এরপর মন্ত্রী ও অতিথিরা মাহমুদকাটী অনির্বান লাইব্রেরী পরিদর্শন করেন।

বিকাল ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমানের সভাপতিত্বে কপিলমুনির সহচারী বিদ্যামন্দির এন্ড কলজে মাঠে আয়োজিত হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক-এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী