Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২০২১ সালের বিজয় দিবসে
পদ্মা সেতু দিয়ে যেভাবে চলবে বাস-ট্রেন

২০২১ সালের বিজয় দিবসেই খুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। সেদিন থেকে সেতু দিয়ে চলবে বাস ও ট্রেন। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পদ্মা সেতুর সবশেষ ৪১তম স্প্যানটি বসানো হয়েছে। ফলে পদ্মা সেতুর কাঠামো পুরোপুরি দাঁড়িয়ে গেছে। এখন আনুষঙ্গিক কাজ শেষে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। জানা গেছে, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতিবিস্তারিত পড়ুন
হাসিনা-মোদীর বৈঠক ১৭ ডিসেম্বর

আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠক সামনে রেখে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্ত যেন শান্তিপূর্ণ থাকে, একইসঙ্গে ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। দুই শীর্ষ নেতার বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম। জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ওবিস্তারিত পড়ুন
নড়াইল মুক্ত দিবস পালিত

১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটারসহ সরকারি-বে-সরকারি দপ্তর,বিস্তারিত পড়ুন
টার্গেট ষাটোর্ধ্ব ব্যবসায়ী-শিল্পপতি!

মোবাইল নম্বর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অফিসে দেখা করে বা মোবাইল ফোনে কথা বলে যোগাযোগ ও ঘনিষ্ঠতা শুরু হয়। ফাঁদে ফেলতে মোবাইলে কথোপকথন রেকর্ড করে এক সময় নিজেকে প্রেমিকা দাবি করে প্রতারণা শুরু হয়। সমাজের উচ্চ পদস্থ ষাটোর্ধ্ব ব্যক্তিদের অনেকের কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। পরিকল্পিতভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার এমন একটি চক্রকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। গ্রেফতাররা হলেন- চক্রের প্রধান পারভীন আক্তার ওরফে নুপুর (২৮),বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গাছ ও মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক ড্রাম ট্রাক ব্যবহার করে মামলা চলমান সম্পত্তি হতে গাছ ও মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের বাঁশঘাটা গ্রামের মৃত. একরামুল সরদারেরপুত্র হযরত আলী। লিখিত অভিযোগে তিনি বলেন, বাঁশঘাটা মৌজায় জে এল নং- ৮৩ খতিয়ান নং- ৭৬৪, সাবেক দাগ- ৩৪৯, হাল দাগ- ৮৪৪, ৮৩১, ৮৩২ জমির পরিমান, ৭৫শতক সম্পত্তি হযরত আলী(আমি), ইনছুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যাত্রা ফেডারেশনের সম্মেলন সফলের দাবিতে যাত্রাশিল্পীদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বাংলাদেশ যাত্রা ফেডারেশনকে বির্তকিত করতে এবং নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রকারী ও ফেডারেশনের সভাপতি ইছাক আলী সানা কর্তৃক সংবাদ সম্মেলনে দেয়া মিথ্যে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যাত্রাশিল্পী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের মৃত সন্তোষ কুমার দেবনাথের ছেলে যাত্রাশিল্পী দুলাল চন্দ্র দেবনাথ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৮০ সাল থেকে যাত্রাশিল্পী হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছি এবং গত ৩ বছরবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় আর্সেনিক ও আয়রণ টেস্টের কিডস প্রদান

কলারোয়া পৌরসভায় আর্সেনিক ও আয়রণ টেস্ট করার জন্য কিডস প্রদান করলো ঢাকা আহছানিয়া মিশন। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের হাতে এই কিডস তুলে দেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার আয়ুব আলী। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর সভার কাউন্সিলর এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, লুুৎফুন্ন নেছা লুতু, সন্ধা রানী বর্মণ,বিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় ৭টি প্রকল্পের ২৫লক্ষ টাকার ওপেন লটারী অনুষ্ঠিত

কলারোয়া পৌরসভার বিভিন্ন প্রকল্পের ২৫লাখ টাকার কাজের ওপেন লটারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভায় এ উপলক্ষে সকল ঠিকাদের উপস্থিতে ৭টি প্রকল্পের ওপেন লটারী অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভায় রাস্তা ঘাট উন্নয়নে এডিবি, রাজস্ব ও বিশেষ বরাদ্দ থেকে ২৫লাখ টাকার টেন্ডার দেয়া হয়েছে। পৌরসভায় ৬৩জন ঠিকাদারের মধ্যে থেকে ৬০জন ঠিকাদার এই ওপেন টেন্ডারে অংশ গ্রহন করেন। যার মধ্যে রাস্তাঘাট, অনার বোর্ড ও করোনা ভাইরাস এর সরঞ্জাম কেনার জন্য এইবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নড়াইলে ছাত্রলীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ছাত্রলীগ নড়াইল সদর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রলীগ নড়াইল সদর শাখার উদ্যোগে বুধবার (৯ডিসেম্বর) বিকেল ৩টায় শহরে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মুচিরপোল থেকে শুরু করে বিভিন্ন সড়ক অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগ নড়াইল সদর উপজেলার সভাপতি নাঈম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

