শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নড়াইলে ছাত্রলীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ছাত্রলীগ নড়াইল সদর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ছাত্রলীগ নড়াইল সদর শাখার উদ্যোগে বুধবার (৯ডিসেম্বর) বিকেল ৩টায় শহরে ওই বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের মুচিরপোল থেকে শুরু করে বিভিন্ন সড়ক অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা ছাত্রলীগ নড়াইল সদর উপজেলার সভাপতি নাঈম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবশিষ কুন্ডু মিটুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জমান পলাশ, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম রানা, সাবেক ভিপি ইকবল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, শাহনেওয়াজ তরু প্রমুখ।

বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙ্গেছে তারা স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারেনি। দেশের চলমান উন্নয়নও তারা মেনে নিতে পারছে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালনের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।

অবিলম্বে এই দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন