শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাছ ও মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক ড্রাম ট্রাক ব্যবহার করে মামলা চলমান সম্পত্তি হতে গাছ ও মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের বাঁশঘাটা গ্রামের মৃত. একরামুল সরদারেরপুত্র হযরত আলী।

লিখিত অভিযোগে তিনি বলেন, বাঁশঘাটা মৌজায় জে এল নং- ৮৩ খতিয়ান নং- ৭৬৪, সাবেক দাগ- ৩৪৯, হাল দাগ- ৮৪৪, ৮৩১, ৮৩২ জমির পরিমান, ৭৫শতক সম্পত্তি হযরত আলী(আমি), ইনছুর আলী, মুনছুর আলী, আনিচুর, আনছার ও আনার আমাদের পিতা মৃত. একরামুল সরদার দানপত্রে করে দেন। দানপত্রমূলে পৈত্রিক সম্পত্তির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত বাবর আলীর পুত্র কোরবান, আজগর আলী, মৃত. শহর আলীর পুত্র ইসহাক আলী, জিয়াদ আলী, মফিজুল ইসলাম গংয়ের কু নজর পড়ে আমাদের পৈত্রিক সম্পত্তির উপর।
একপর্যায়ে গত ৫ ডিসেম্বর ২০২০ তারিখে তারা কয়েকটি ড্রাম ট্রাক নিয়ে আমাদের সম্পত্তিতে প্রবেশ করে মাটি কেটে নিয়ে যেতে থাকে। এতে বাধা দিতে গেলে তারা আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে। তারা গত ২০১৩ সালে পর পর দুইটি মিথ্যা মামলাও দায়ের করে। যার বিচারিক কার্যক্রম চলমান। সম্পত্তি থেকে মাটি কাটার ঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করি। আদালত উক্ত মামলাটি আমলে নিয়ে তপশীল সম্পত্তির উপর ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করলেও আদালতের সে নির্দেশ অমান্য করে আরো বেশি লোকজন ও ট্রাক নিয়ে গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অথচ সেখানে আমাদের ৩টি ঘর আছে। মাটি কেটে নেওয়ার ফলে ঘর তিনটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ধ্বর্সে পড়তে পারে বলে ধারনা করছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মাটি না কাটার জন্য নিষেধ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে আমাদের খুন জখমসহ আবারো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে।

এছাড়া রাতা-রাতি গোপনে মাটি কেটে নিয়ে যাবে মর্মে বিভিন্ন মাধ্যমে প্রচার দিচ্ছেন। ১৯৯০ সালের রেকর্ডে ঐ সম্পত্তি আমাদের নামে হয়েছে। প্রিন্ট পর্চা হাল রেকর্ডীও আমাদের নাম রয়েছে।
এছাড়া উক্ত সম্পত্তি খাজনাদি পরিশোধও করা হয়েছে। তারপরও শুধুমাত্র প্রভাবখাটিয়ে তারা আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং যাতে আদালতের নির্দেশ অমান্য করে উক্ত সম্পত্তি হতে মাটি কাটতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়