বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘এই মেয়ে তোমার লজ্জা শরম নাই, এসব পোশাক পরো’

রাজধানীর বাসে উঠে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন অনেক নারী। ছিনতাই, গায়ে হাত দেয়া, বাস চালক ও সহকারীর অশালীন আচরণসহ নিপীড়নের শিকার হচ্ছেন অনেকেই। এসব অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। তেমনি এমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেন হিমিকা নামের এক তরুণী। ওই তরুণী অভিযোগ করেছেন, এক লোক বাসে উঠে অশালীন ভাষায় কথা বলেছেন একদম অকারণে, অপ্রয়োজনে। যার প্রতিবাদও করেছেন তিনি। তিনি এও জানান, এমন ঘটনা একাধিকবার ঘটছে। হিমিকা নামের ওই তরুণী নিজেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এই প্রথম খোলা পরিবেশে ‘স্বপ্ন চুড়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর উদ্বোধন

কলারোয়ায় এই প্রথম খোলা পরিবেশে ‘স্বপ্ন চুড়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া প্রাইমারি স্কুল গেটের পাশে সাবু মার্কেটের ২য় তলায় ঘরোয়ার পাশাপাশি খোলা আকাশের নিচে ওই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। নতুনত্ব, রুচিশীল, পরিস্কার-পরিচ্ছনতার অঙ্গীকার নিয়ে সেন্টারটির উদ্বোধন করেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাগফুর রহমান সাবু, জাহাঙ্গীর হোসেন,বিস্তারিত পড়ুন

বসানো হল পদ্মা সেতুর ৪০তম স্প্যান, ৬ কিলোমিটার দৃশ্যমান

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিলারের ওপর ৪০তম স্প্যানটি বসানো হয়েছে। এতে করে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার। শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর ৪০তম স্প্যান ‘টু-ই’ সফলভাবে স্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের। এখন আর ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসানো হলেই ৬ হাজার ১৫০ মিটার সেতুরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ আক্রমণের শিকার হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত: কাদের

আওয়ামী লীগ কখনও গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে আজবিস্তারিত পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও দুই হাজার ২৫২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন। শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৯৫১ জন।

আজান দেয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫) নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন জানান, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে না পেয়ে মুসল্লিরা দ্রুত মসজিদেরবিস্তারিত পড়ুন

ভাস্কর্য নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে : তথ্যমন্ত্রী

দেশে ভাস্কর্য নিয়ে অহেতুক একটি বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জন্য মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উপমহাদেশে ইংরেজরা আসার পর কেউ কেউ ইংরেজি শিক্ষা হারাম বলে ফতোয়া দিয়েছিল,বিস্তারিত পড়ুন

বউভাতের দিন বরের মৃত্যু, কনে হাসপাতালে

বরের বাড়িতে বৌভাত উপলক্ষে চলছিল রান্না-বান্না, বাড়ি ভর্তি মেহমান, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এ আনন্দ নিমিষেই পরিণত হয় বিষাদে। বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর মো. রফিকুল ইসলাম (৩০)। বুধবার দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনাই ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কয়েকদিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানেরবিস্তারিত পড়ুন

পু‌লিশের এআইজি সাঈদ তারিকুল হাসান আর নেই

পুলিশ সদরদপ্তরের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা সাঈদ তারিকুলের বয়স হয়েছিল ৪৫ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদ বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে বিকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বাস্থ্যসেবীদের কর্মসূচিতে

‘স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার আন্তরিক’: উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন অব্যাহত রেখেছে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কর্মসূচি পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলাকালে তাদের নৈতিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সকালে সেখানে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘স্বাস্থ্যবিস্তারিত পড়ুন