শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এই মেয়ে তোমার লজ্জা শরম নাই, এসব পোশাক পরো’

রাজধানীর বাসে উঠে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন অনেক নারী। ছিনতাই, গায়ে হাত দেয়া, বাস চালক ও সহকারীর অশালীন আচরণসহ নিপীড়নের শিকার হচ্ছেন অনেকেই। এসব অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। তেমনি এমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেন হিমিকা নামের এক তরুণী।

ওই তরুণী অভিযোগ করেছেন, এক লোক বাসে উঠে অশালীন ভাষায় কথা বলেছেন একদম অকারণে, অপ্রয়োজনে। যার প্রতিবাদও করেছেন তিনি। তিনি এও জানান, এমন ঘটনা একাধিকবার ঘটছে।

হিমিকা নামের ওই তরুণী নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি আর আমার বান্ধবী (!) মহাখালী যাই একটা কাজে। আমার বান্ধবী সাধারণত ওয়েস্টার্ন পরেই কমফোর্ট ফিল করে। কিন্তু আমিই ওকে বলি থ্রি পিস পরতে। ও থ্রি পিস পরেও এবং ওড়নাও নেয় সাথে। কিন্তু মাথায় কোনো কাপড় ছিল না আর হাতাটা ছিল জর্জেট কাপড়ের। তো মহাখালী পৌঁছানোর একটু আগে এক লোক বাসে উঠলো। উঠে আমাদের পেছনের সিটে বসলো তারপর পাঁচ মিনিটও হয়নি হঠাৎ করেই আমার বান্ধবীকে ডেকে প্রথমেই বলল ‘এই মেয়ে তোমার লজ্জা শরম নাই, এসব পোশাক পরে বাসে উঠো, তোমার বাপ-মা কি কিছু শেখায় নাই’ তারপর আমি বললাম তাতে আপনার কী সমস্যা চাচা, আপনি তো তাকে খাওয়ান না পরানও না। তখন সে বলল ‘তাই বলে কি এইরকম উলঙ্গ হয়ে রাস্তায় বের হবি’ তারপর সে আরো বিশ্রি ভাষায় বলল, ‘এটা বাংলাদেশ না হলে এতোক্ষণ মাইরাই ফেলতাম’ এবং হেলপারকে বলল বাসে উঠায় কেন এই রকম মেয়েদের।’

হিমিকার ভাষায়, ‘চাচা মনে হয় ভাবছিলো আমরা অনেক ভদ্র। দুঃখজনক ভাবে আমি তো মোটেও ভদ্র না। বাসে সবাই তখনও চুপ ছিলো। তারপর আমি শুরু করলাম। বললাম আপনাকে এতো বড় স্পর্ধা কে দিছে? আপনি আমাকে বলেন কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে কোনো বেপর্দা নারীর দিকে চোখ বড় বড় করে তাকায় থাকতে হবে। তারপর সে থামলো, আমি আরো অনেক কিছু বলছি বলতে বলতে হাপায় গেছি আমার মনেও নাই এতো কথা কিন্তু একটা মানুষও তাকে কিছু বলে নাই আমাকে এক আংকেল বলছে মা তুমি থামো এই লোক পাগল।’

ওই তরুণী বলেন, ‘তারপর আমার বান্ধবী বলল আপনার নামে যদি এখন আমি কমপ্লেইন করি? পুলিশকে ফোন দেই। তারপর বাসের বাকিদের মেবি তখন টনক নড়ছে। তারপর তাকে বাস থেকে নেমে যেতে বলছে। যদিও এ বিষয়ে আমি কনফিউজড সে নিজে থেকে নামছে নাকি তারা নামায় দিছে। তো এই ছিলো ঘটনা।’

ঘটনাগুলো বারবার হচ্ছে উল্লেখ করে তরুণী বলেন, ‘যেটা গত দেড় মাসে পর পর তিনবার চোখে পড়লো। আরো কতবার কতজনের সাথে হইছে জানি না। এই ভদ্রলোকটার ছবি তুলে রাখছি। এনাকে চিনে রাখুন। এনারে দেখে অনেকের মনে হতে পারে আমার উচিত হয়নি তার সাথে এমন করার। হয়তো উচিত হয়নি। কিন্তু তার কাছে অপমানিত হয়ে বাস থেকে নেমে গিয়ে নিজের বান্ধবীরে একটা মেন্টাল ট্রমায় ফেলে দেওয়ার চেয়ে তার সাথে বেয়াদবী করে বেয়াদব হওয়াটা আমার কাছে উচিত মনে হইছে। কারণ আমি কাওরেই ছাড় দিতে পারি না। জানিনা এই লোক আরো কত মেয়েকে রাস্তা ঘাটে কিংবা বাসে এভাবে অপমান করছে। কিন্তু আশা করি গতকালকের ঘটনাটার পর হয়তো একটু ভাববে কিছু বলার আগে।’
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা