Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আয়কর রিটার্ন দাখিল করার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। কোভিড-১৯ পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার এই সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা জানান। এর আগে গতকাল রোববার চলতি বছরে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এর একদিন পরই আজ এনবিআরবিস্তারিত পড়ুন
যোগদান করলেন নতুন তথ্যসচিব খাজা মিয়া

নতুন তথ্যসচিব খাজা মিয়া সোমবার ৩০ নভেম্বর মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এদিন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত ও তথ্য মন্ত্রণালয়ের সকলের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন সচিবকে অভিনন্দন জানিয়েছে। ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। পূর্বেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কফিভিলে এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন

সুস্থ-সুন্দর সকল চিন্তাশীল এলাকাবাসীর জন্য সুখবর নিয়ে সাতক্ষীরা শহরে যাত্রা করছে কফি ও মিনি চাইনিজ ‘কফিভিলে’। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এ ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা গার্লস স্কুল ব্রিজ সংলগ্ন এ রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড.এস.এম. হায়দার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক মনিরউদ্দিন, আনন্দবিস্তারিত পড়ুন
ডিসেম্বরের মধ্যেই পূর্বাচলের আদি অধিবাসীরা প্লট পাবেন: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আদি অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ প্রদান করা হবে। সোমবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে পূর্বাচল আবাসিক প্রকল্পে আদি অধিবাসীদের জন্য প্লট বরাদ্দ বিষয়ক এক সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া সমাপ্ত করার জন্য প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। যে সকল প্লট মালিকানা পরিবর্তনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ চেয়ারম্যানের নামে অপপ্রচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের পিরোজপুর মহাশ্মশানকে কেন্দ্র করে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদিকে জড়িয়ে একটি মহল কুৎসা রটনা করছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ মকরেন মাদকাটি গ্রামের মৃত হরেন্দ্রনাথ মন্ডলের ছেলে চন্ডিচরন মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, পিরোজপুর মহাশ্মশানটি শত বছরের পুরনো। হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি মৃত্যুবরন করলে তার দাহ কাজ এখানেই সম্পন্ন করা হয়ে থাকে। এই মহাশ্মশানের উন্নয়নে বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতাও পেয়ে থাকেনবিস্তারিত পড়ুন
ভাস্কর্য অপসারণের নামে অস্থিতিশীল চক্রান্ত প্রতিহত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘যে সমস্ত উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নামে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সারথি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু এদেশের মানুষের চেতনায় এবং প্রেরণায় দেদীপ্যমান দ্বীপশিখা হয় থাকবেন।’ প্রতিমন্ত্রী সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমিবিস্তারিত পড়ুন
‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা ৮ ডিসেম্বর

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজন করতে যাচ্ছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৭ ডিসেম্বর রাত ১২টা। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীর জন্য পুরস্কার থাকছে ১টি করে ল্যাপটপ। ৪র্থ থেকে ১২ তম বিজয়ীগণ পাবেন স্মার্ট ফোন। প্রতিযোগিতার বিষয় ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে quiz.digitalbangladesh.gov.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন
মনিরামপুরের জালঝাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা

সামাজিক দুরত্ব মেনে ও মাস্ক পরিধান করে বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের সহযোগিতায় মণিরামপুর উপজেলার জালঝাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ইয়ুথ গ্রুপের আয়োজনে অত্র মাদ্রাসায় অংশগ্রহণকারি প্রতিযোগিদের এ্যাসাইনমেন্টের মাধ্যমে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতির সমাজ গড়ি কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের যশোর জেলা ব্যাবস্থাপক মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় রবিবার সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন
বিশ্ব এইডস দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন। তথ্য অধিদপ্তরের তথ্যবিবরণীতে দেয়া এক পত্রে এটি জানানো হয়েছে। বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস-২০২০’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ (Global Solidarity, Shared Responsibility) অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’ তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ভাস্কর্য নিয়ে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

ভাস্কর্য নিয়ে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য আছে। সৌদি আরবেও ঘোড়া ও উটের পাশাপাশি বাদশাহ’র ভাস্কর্য আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সৌদিতে ভাস্কর্যের যাদুঘরও আছে। সেই ভাস্কর্য নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। ইংরেজি শিক্ষা, টেলিভিশনকেও একসময় হারাম বলা হয়েছিলো। এখন সবাই মেনে নিয়েছে। ভাস্কর্য নিয়ে উস্কানীমূলক বক্তব্য এভাবে চলতে থাকলে সরকার বসে থাকবে না বলেও জানান তথ্যমন্ত্রী। এসময়বিস্তারিত পড়ুন

