Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবের জন্মদিন পালন

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবের জন্মদিন সাতক্ষীরায় কেক কেটে পালন করা হয়েছে। শনিবার বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে ডিএ তায়েব ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি এম অয়েজের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সভাপতি ও গাংচিল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক কবি সোবহান আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট টিভি নাট্য অভিনেতা অতুল কুমার ঘোষ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়রবিস্তারিত পড়ুন
তালায় পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় ঢাকাগামী আরএম পরিবহনের চাঁপায় মাহাবুব রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী পারভেজ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঢাকাগামী আরএম পরিবহন ও পাটকেলঘাটাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহাবুব পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রেন লাইন নির্মাণে জার্মান সরকারের সহযোগিতা কামনা

জার্মান আর্থিক প্রতিষ্ঠান কে.এফ.ডব্লু প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়নকল্পে বরাদ্দকৃত ১৮০ কোটি টাকার প্রকল্প মূল্যায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ’র সাথে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদবিস্তারিত পড়ুন
২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ

বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। করোনা পরীক্ষা শেষে চলতি মাসের ২০ তারিখ, বায়ো সিকিউরিটি বাবলে ঢুকবে দলগুলো। জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। করোনাকালে বিপিএলের পরিবর্তে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ২৪ নভেম্বর উঠছে পর্দা, পাঁচ দলের মধ্যে একটি দল বাদ যাবে গ্রুপ পর্ব থেকে। করোনার কথা চিন্তা করে শুধু হোম অব ক্রিকেট হবে ২৫ ম্যাচের সবগুলো। রানের জন্য উইকেট করা হবেবিস্তারিত পড়ুন
সোনার দাম নিয়ে যা হলো

কোভিড-১৯ প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন ৯০ শতাংশ সফল হয়েছে এমন খবরে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে সোনার দামে বড় ধরনের দরপতন ঘটে। একদিনেই আউন্স প্রতি সোনার দাম ৯৪ ডলার কমে যায়। ফলে এর আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারেও বৃদ্ধির যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কমার ওপর নির্ভর করে দেশের বাজারেও দাম বাড়ানো কমানোবিস্তারিত পড়ুন
বয়স ১০ হলেই জাতীয় পরিচয়পত্র

এখন থেকে ১০ বছর বয়সী শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র। কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হবে দেশের সব শিশু-কিশোরের তথ্য। এর মাধ্যমে কিশোর অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউনিক আইডি নামের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতি এমনকি খুন কিংবা মাদক ব্যবসা প্রায় সব ধরনের অপরাধের সঙ্গেই জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। ক্রমান্বয়ে বাড়তে থাকা কিশোরবিস্তারিত পড়ুন
সীমান্তে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত ১৯

জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৮ পাকিস্তানি সৈন্য, ৫ ভারতীয় সেনা, ৬ জন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়া পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উরি সীমান্তে গাজি পির এলাকায় এ সংঘাতের সূচনা হয়। কয়েকদিনের ব্যবধানে জম্মু-কাশ্মীরে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল। শুক্রবার ব্যাপক বিবাদপূর্ণ এইবিস্তারিত পড়ুন
শিশুদের ‘নোবেল’ জিতল বাংলাদেশের সাদাত

শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের নড়াইল জেলার কিশোর সাদাত রহমান (১৭)। শুক্রবার নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানের নাম ঘোষণা করে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোর স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে অবদানের জন্য নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস-রাইটস’ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। সংগঠনটির ওয়েবসাইট থেকেবিস্তারিত পড়ুন
নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে জয়ী হয়ে গেছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। চলছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা। এবার নিজেকে সোনার ডিম পাড়া হাঁস বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের সমালোচনা করার সময় তিনি এ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘ফক্স নিউজের দিনের বেলার রেটিং পুরোপুরি ধসে পড়েছিল। ছুটিরবিস্তারিত পড়ুন
দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, আরও মৃত্যু প্রায় ১০ হাজার

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার মারা গেছে সাড়ে ১৩শ’র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু আড়াই লাখ। দ্বিতীয় সর্বোচ্চ হাজারের কাছিকাছি মারা গেছে ফ্রান্সে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩ হাজারের বেশি। এদিন রাশিয়ায় মারা গেছে চার শতাধিক মানুষ। ভারতে আরও ৪৫ হাজারবিস্তারিত পড়ুন

