Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি। বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ প্রথমারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনর পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন
দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা পরীক্ষিত যে, বহুমুখী গ্রাম সমবায় যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কোন দারিদ্র্য থাকবে না। দারিদ্র্যটা সম্পূর্ণ নির্মূল হবে। সেটা আমরা করতে পারবো।’ একইসঙ্গে তিনি সমবায়ের ক্ষেত্রে নারীদেরকে আরো বেশি করে এগিয়ে আসার এবং সমবায়ীদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবসবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্বোধন

কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা। আর উপস্থিত গ্রাহকরা ব্যাংকের জনবল বৃদ্ধি ও এটিএম বুথ স্থাপনের দাবি জানান। উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে চন্দনপুর কলেজ রোডে গয়ড়া বাজারের মিজানুর রহমান গাইনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেড, গয়ড়াবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিলসহ কলারোয়ার এক যুবক আটক

যশোরের শার্শার উপজেলার বাগআঁচড়া এলাকায় ৪৫ বোতল ফেনসিলিসহ মো.আশিক (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সাতমাইল জিবলে তলা এলাকা থেকে শনিবার (৭ নভেম্বার) সকাল সাড়ে ৮টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। আটক আশিক কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মনিরুল ইসলামের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘আটককৃত আসামিকে মাদক দ্রব্য আাইনে মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে কোর্টবিস্তারিত পড়ুন
দেশের অর্থনীতি সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, দাবি ফখরুলের

দেশের অর্থনীতি বর্তমানে সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজকে সমৃদ্ধির যে কথা বলা হচ্ছে- এটা শুধু মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই নয়। বাংলাদেশের অর্থনীতি আজ সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে এবং সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে অত্যন্তবিস্তারিত পড়ুন
শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও সমাবেশ

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখা। ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালি জাগো সহ বিভিন্ন স্লোগানে শনিবার সকালে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এই কর্মসূচী পালন করেন নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং ৭২ এর সংবিধান মৌল আদলে ফিরিয়ে দেওয়া সহ তাদের সকলবিস্তারিত পড়ুন
শেখ রাসেল স্মৃতি
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় সপ্তগ্রাম জয়ী

কলারোয়ার কেঁড়াগাছি শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার বড়ালী ফুটবল একাদশকে হারিয়ে সপ্তগ্রাম ফুটবল একাদশ জয় লাভ করেছে। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দল গোলশূন্য নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে ১৭ মিনিটে সপ্তগ্রাম এর ফুটবল একাদশ এর ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার মুত্তাকী ১টি গোল করে দলকে এগিয়ে নেন। ২৬বিস্তারিত পড়ুন
হাল ছাড়ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে এখনও অনেক বাকি। তবে এরই মধ্যে ভোটের লড়াই আইনের লড়াইয়ে রূপ নেয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এটি অবশ্য যতটা ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনের দিক থেকে হচ্ছে তার চেয়ে ঢের বেশি হচ্ছে রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে। তার এই প্রচেষ্টায় সহায় হয়েছে ভোটের সামান্য ব্যবধান। ভোটের ব্যবধান কম থাকায় কোনো অনুমান বা আগাম বার্তা দেয়া একেবারেই অসম্ভব বলা চলে। যদিও এরই মধ্যেবিস্তারিত পড়ুন
নড়াইলে শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় জানিয়ে দিচ্ছে ‘আসছে শীত’

নড়াইলে শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় জানিয়ে দিচ্ছে ‘আসছে শীত’। রাতের আঁধার কেটে ভোরের আলোর মাধ্যমে প্রকৃতি পেয়েছে একটি নতুন দিন। পাখিদের কিচির মিচিরের মধ্য দিয়ে আকাশ আলো করে জেগে উঠেছে সূর্য। কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ ঘাস, গাছ-পালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য। এই শিশিরসিক্ত সবুজ ঘাস ও লতা-পাতা যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে শিশিরে ভেজা ঘাসবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দলীয় নেতাকে বহিস্কার, অতঃপর…

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে বহিস্কারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উলিপুর থানায় জিডি করেছেন উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ। উলিপুর থানার ওসি তদন্ত রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্নভাবে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। এরমধ্যেবিস্তারিত পড়ুন

