রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় মাদক ব্যবসায়ীসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

কলারোয়ায় মাদক ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২নভেম্বর) পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়। থানা সূত্রে জানা যায়, উপজেলার মদনপুর গ্রামের নিছার আলী মোল্যার পুত্র রাসেল মোল্যা (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। সেসময় তার বসত ঘর থেকে ৭ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, রঘুনাথপুর গ্রামের মৃত মোছাব্দি মোড়লের পুত্র ওয়ারেন্টভূক্ত আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান,বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় মনিরামপুরের রাজগঞ্জের এক যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সিদ্দিক হোসেন (৪০) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছে। সে যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জের গৌরিপুর গ্রামের মৃত ইউছোপ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। মরহুম সিদ্দিক হোসেনের ভাই মাহাবুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে ঘুমের ভিতর ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় সিদ্দিক হোসেন। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নির্মাণ সাইটে কাজ করতো। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষ করে সিদ্দিক হোসেনের মরদেহ দেশে আনা হবে। সিদ্দিক হোসেন প্রায় ৫বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর জাতীয় পার্টির সম্মেলন ।। সভাপতি তপন ও সম্পাদক বিপুল

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে শহরের মিনি মার্কেটের দক্ষিণ পাশে সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু। এসময় তিনি বলেন, ‘রাজনীতিতে কর্মীদের মূল্যায়ন না করলে কখনো নেতা হওয়া যায়না। বঙ্গবন্ধু-এরশাদ এখন আর নেই। কিন্তু জাতীয় পার্টি এখনও বেঁচে আছে। আবেগ দিয়ে কখনও দল হয় না, মানুষ শান্তি চায়,বিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে যশোরের কেশবপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কওমী উলামা পরিষদ। সোমবার বিকালে কেশবপুর পাইকরী কাঁচাবাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কেশবপুর কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ-এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদবিস্তারিত পড়ুন

৯ বছরে কোটি কোটি টাকার মালিক শার্শার গোগা ইউপি চেয়ারম্যান!

যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ক্ষমতার ৯ বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। রাজকীয় বাড়ী, গাড়ি, মাছের ঘের, সহায় সম্পত্তি কি নেই তার। এতো সবের কারণে এলাকায় প্রশ্ন উঠেছে তার আয়ের উৎস নিয়ে। চেয়ারম্যান আব্দুর রশিদ তার পরিষদের মেম্বর বাবুল হোসেনকে গত ২৭ অক্টোবর জনসম্মুখে মেরে রক্তাক্ত জখম করার পর তিনি এলাকায় বিতর্কিত হয়ে পড়েছেন। প্রশ্ন উঠেছে তার আয়ের উৎস নিয়ে। কি ভাবে এতো টাকার মালিকবিস্তারিত পড়ুন

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান

সারাদেশের উপজেলা চেয়ারম্যানের মধ্যে থেকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর। সেখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মিরাজুল ইসলাম। রবিবার শিক্ষা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে ২১টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

জাতীয় রক্তদান দিবসে কেশবপুরে কপোতাক্ষ ব্লাড ব্যাংকের আলোচনা সভা

“আপনার রক্তদানে বাচতে পারে একটি মানুষের জীবন” জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে কপোতাক্ষ ব্লাড ব্যাংকের আয়োজনে কেশবপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে সোমবার সকালে কপোতাক্ষ নিউজ ২৪ ডটকম নিউজ পোর্টালের প্রকাশক সম্পাদক,কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান মাহাবুবের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াস প্রকল্পের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে সোমবার সকালে ওয়াস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াস প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও প্রকল্পের সমন্বয়কারী আশিকুল আলম। উল্লেখ্য কেশবপুর উপজেলাবিস্তারিত পড়ুন

বেনাপোলে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের বেনাপোল ভবাবেড় গ্রামে র‍্যাবের অভিযান ৩শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মনু(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী মনু ভবার বেড় গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভা ৬ নং ওয়ার্ডস্থ ভবার বেড় গ্রামের মনু’র টিন শেড বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে মাদকসহবিস্তারিত পড়ুন

চিকিৎসার অভাবে দেশে মৃত্যুর ঘটনা বিরল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে চিকিৎসা বা ওষুধের অভাবে রোগী মৃত্যুর ঘটনা বিরল। সোমবার (০২ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের কেউ বলতে পারবে না কোথাও ওষুধের অভাব আছে। চিকিৎসার অভাব আছে। চিকিৎসার অভাবে এই দেশে রোগীর মৃত্যুর ঘটনা একেবারেই বিরল। আমরা সবাইকে হাসপাতালে জায়গা দিতে পেরেছি। চিকিৎসা দিতে পেরেছি। মন্ত্রী আরো বলেন, করোনা থেকে বাঁচতে শীতকালে আমাদের আরোবিস্তারিত পড়ুন