Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় ভিজিডি উপকারভোগী নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভা

দেবহাটায় ২০২১-২২ চক্রের ভিজিডি সুবিধাভোগী নির্বাচনের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপিবিস্তারিত পড়ুন
স্বাধীন ব্লাড ব্যাংক’র পক্ষে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার স্বাধীন ব্লাড ব্যাংকের কর্মকর্তারা। সোমবার সকাল ১০ টায় দেবহাটা প্রেসক্লাব সভাকক্ষে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন স্বাধীন ব্লাড ব্যাংকের এডমিন আফজাল হোসেন। মতবিনিময়কালে প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অপহরণ, ধর্ষণের পর ভারতে পাচারের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামী আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের সহিল উদ্দীন মোল্যার ছেলে ফারুকের বিরুদ্ধে এক গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণের পর ভারতে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মোস্তফা সরদারের স্ত্রী সাবিরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে আমরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামে বসবাস করতাম। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ফারুক ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে।বিস্তারিত পড়ুন
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তৃতীয় তলায় হলরুম উদ্বোধন

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের তৃতীয় তলার হলরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হলরুমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৮০ জোড়া বেঞ্চ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এম এ হাকিম, ডালিম কুমার ঘরামী, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্যবিস্তারিত পড়ুন
জনতা ব্যাংকের ডিএমডি’র রোগ মুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়ানুষ্ঠান

জনতা ব্যাংক লিমিটেড এর ডিএমডি মো. আব্দুল জব্বার এর রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জনতা ব্যাংক লিমিটেড আগরদাড়ী শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মো. চয়নূল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর সহকারী মহাব্যবস্থাপক (সাতক্ষীরা এরিয়া ইনচার্জ) মো. জাকির হোসেন ও মো. রোকনূজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্রবিস্তারিত পড়ুন
শার্শায় ৫ দফা দাবিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তা বিধানসহ ৫ দফা দাবিতে সারা দেশের ন্যায় শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া জিরো পয়েন্টে মানববন্ধন করে ফারিয়া বাগআঁচড়া শাখা। মানববন্ধনের ৫ দফা দাবী গুলো হলো: ১.সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন। ২.বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি,এ/ডি,এ ও অন্যান্য ভাতাতি প্রদান। ৩.চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানবিস্তারিত পড়ুন
নড়াইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পল্লব রাজিব স্মৃতি একাদশ

নড়াইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফ্রেন্ডস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পল্লব রাজিব স্মৃতি ফুটবল একাদশ। সোমবার বিকালে শহরের কুড়িরডোব মাঠে বন্ধু সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইবেকারে ২-৩ গোলে পল্লব রাজিব স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে কলারোয়ার ইমদাদুল হক

কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। একই সাথে তার শুভ কামনা জানিয়েছেন তারা। অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, উপদেষ্টা আজাদুর রহমান খান চৌধুরী, উপদেষ্টা আব্দুর রহিম বাবু, উপদেষ্টা এড.আবদুল্লাহ আল হাবীব, উপদেষ্টা রমজান আহম্মেদ, ইউনিয়ন সভাপতি মীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শ্রমিক ফেডারেশনের কমিটি: সভাপতি আজিজুল, সম্পাদক রাজ্জাক

সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৯.১০.২০২০) বিকালে সংগীতা মোড়স্থ সংগঠনের প্রধান কার্যালয়ে আজিজুল ইসলামকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও মোমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের (রেজি নং-০৫, খুলনা) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-উর্দ্ধতন সহ-সভাপতি মো: হাফিজুল্লাহ, সহ-সভাপতি আব্দুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধাক্ষ্য আব্দুস সামাদ, প্রচার সম্পাদক মিলন, সহ-প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন। বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহার সামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোলবিস্তারিত পড়ুন

