রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নতুন বইয়ের গন্ধে সাতক্ষীরার শিশুরা

সাতক্ষীরা প্রতিনিধি: নতুন বছরের প্রথম সকাল। শীতের হালকা কুয়াশা ভেদ করে সাতক্ষীরার গ্রাম-শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জমেছে উৎসবের আমেজ। রঙিন ব্যাগ কাঁধে নিয়ে স্কুল প্রাঙ্গণে ছুটে এসেছে শিশুরা। শিক্ষক ও অভিভাবকদের কোলাহলের মাঝে একে একে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই- নতুন স্বপ্নের সঙ্গী। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে কালি ও কাগজের চেনা গন্ধ, যা বহু শিশুর কাছে বছরের প্রথম আনন্দ। সাতক্ষীরার সাতটি উপজেলায় ১ হাজার ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা; সভাপতি মৃত্যুঞ্জয়, সম্পাদক তাহের

সাতক্ষীরা প্রতিনিধি: প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠক মো. আবু তাহের বিল্যাহ। ঘোষিতবিস্তারিত পড়ুন

আশাশুনিতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরার আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তেঁতুলিয়া রাধাবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্বপন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, হাসেম গাজী, আজিজুল ইসলাম, হাসান গাজী, রিক্তা গোলদার, সাগরিকা গোলদার, মঞ্জনা খাতুন, অঞ্জনা গোলদার প্রমূখ। বক্তারা বলেন, একটি হাঁস হারিয়ে যাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ রইচ উদ্দিন গাজীর স্ত্রী আনজিনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌথ অভিযানে ৫ মাদক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অভিযানে তিনটি মাদক মামলা রুজুসহ মোট পাঁচ জন আসামি গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরী-এর সহযোগিতায় অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে জামায়াতসহ সাত প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আরও চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এই সিদ্ধান্ত দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-১ ও যশোর-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সুলতানপুরে শীতার্ত ইয়াতিম ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পৌষের হাড়কাঁপানো শীতের কামড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়েছেন ছিন্নমূল শিশু-বৃদ্ধ ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এমন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে গরম কাপড় নিয়ে ইয়াতিম ও হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় ০১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সুলতানপুর ক্লাবে হতদরিদ্র সাধারণ মানুষদের জন্য কিছুটা হলেও শীত নিবারণ করতে সংগঠনের পক্ষ থেকে কম্বলবিস্তারিত পড়ুন

কোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

কোরআন হাতে শপথ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইতিহাস গড়ে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন। তিনি নিউইয়র্কের প্রথম মেয়র, যিনি কোরআন শরিফে হাত রেখে শপথ গ্রহণ করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র মামদানি শপথ গ্রহণের জন্য ব্যবহার করেন তার দাদার সংরক্ষিত কোরআন এবং নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধারবিস্তারিত পড়ুন

দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দু-দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনা কতটুকু প্রশমিত হয়েছে, তা ভবিষ্যৎ সময়ে বোঝা যাবে।’ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ‘সফরটি ইতিবাচক। খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নন, দক্ষিণ এশিয়াজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিনামূল্যের বই বিতরণ শুরু

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের মতো সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর–ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের সূচনা হয়। এদিন ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। নতুন বইয়ের গন্ধ ও স্পর্শে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু আনুষ্ঠানিকভাবে বই বিতরণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার‌ ধুলিহর হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসব

রুহুল কুদ্দুস, ধুলিহর: সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) বিদ্যাল প্রাঙ্গনে ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরষ্কার বিতরণ ও উৎসব পালন করা হয়। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মিনহাজবিস্তারিত পড়ুন