Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আওয়ামী লীগের সব সময় দুইটা চরিত্র: নাহিদ ইসলাম

‘আওয়ামী লীগের সব সময় দুইটা চরিত্র। একদিকে সন্ত্রাসী, ফ্যাসিস্ট, নৃশংস বাহিনী দিয়ে হত্যা, গুম, খুন, নির্যাতন চালায় অন্যদিকে সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের দিয়ে ফ্যাসিবাদের বয়ান ও বৈধতা তৈরি করে।’ বুধবার (৬ নভেম্বর) রাতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা লেখেন। তিনি লেখেন, ‘এটিমের কুখ্যাত প্রোপাগান্ডিস্টরা নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস খুনী নেতাদের জনপরিসরে হাজির করার পর সেটাকে এখন নরমালাইজ করতে বিভিন্ন মিডিয়া প্লাটফর্মবিস্তারিত পড়ুন
ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্র্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল। ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের অপশক্তি এখনো আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্র্বর্তীকালীন সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের পক্ষেরবিস্তারিত পড়ুন
ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফলে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের। সেই ম্যাজিক ফিগার এরই মধ্যে পেরিয়ে গেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ভোট পেয়েছেন। বার্তা সংস্থা এপিরবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেয়া হয়েছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন যেহেতু উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তাই অবশ্যই উনি এখন দেখতে পারবেন ঘটনা আসলে কী ঘটেছে। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতনবিস্তারিত পড়ুন
আরো ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও আটজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এরবিস্তারিত পড়ুন
ট্রাম্পকে কমলার অভিনন্দন

প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান। সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী। ওই ফোনকলে কমলা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান। স্থানীয় সময় বুধবার দিনের শেষে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কমলার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্বাচনের জয়-পরাজয় নিয়ে কথা বলবেন বলে আশাবিস্তারিত পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক এমপি হাবিব

হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন এবং উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ। তারা জানান, গ্যাসফর্মজনিত কারণে ও হঠাৎ পেটবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার স্ত্রী আর নেই

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি ছেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার স্ত্রী মাহফুজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। বুধবার বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি, মেয়ে জামাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। এ দিকে তার মৃত্যু সংবাদ শুনে উপজেলা বিএনপি’র সহ.সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পিতাকে হাত-পা বেঁধে মারপিট করলো ছেলে ও ছেলের স্ত্রী!

সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলকে (৮০) হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও তার স্ত্রী কবিতা মন্ডলের বিরুদ্ধে। সোমবার বেলা ১০টার দিকে এঘটনা ঘটে। মঙ্গলবার সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আসার খবর শুনে নির্যাতনকারী স্বামী-স্ত্রী পালিয়েছে বলে জানা গেছে। অরবিন্দু মন্ডল বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১০ সালের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। নির্যাতনের স্বীকার অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জনা মন্ডল জানান, ‘আমার বাবা অবসরপ্রাপ্ত স্কুলবিস্তারিত পড়ুন
কেশবপুরে আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার

যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর-মধ্যকুল এলাকার গুরুত্বপূর্ণ ব্যাস্ততম সড়ক বন্যা পরবর্তী সংস্কার কাজ করা হয়। দীর্ঘদিন যাবৎ সড়কটি বেহাল দশায় পতিত হয়। স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। জনভোগান্তির কথা চিন্তা করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সড়কটিকে সম্পূর্ণ মেরামত করে মানুষ চলাচল উপযোগী করে দেয়। এসময় উপস্থিত ছিলেন আল-হাদিদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন

