শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগে সংসদ নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন দিতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.রশিদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি পাইলট হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির প্রকশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি হাবিব বলেন, কলারোয়ার মাটি বিএনপির ঘাঁটি। আমি এমপি থাকাকালীন কলোরোয়ায় অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তারই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের প্রতি যে নিষ্ঠুরতম নির্যাতন করেছে তার বিচার আমরা চায়। বিশ্বের অন্যতম স্বৈরাচারী শেখ হাসিনার সরকার নির্যাতনের মাত্রা এত ছাড়িয়েছিল যে জনগণ আবাবিল পাখি হয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা যেন সেই ফ্যাসিষ্ট সরকারের অনুসারী না হই।
তিনি আরো বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, আগে সংসদ নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা জনপ্রতিনিধি হতে চান তারাসহ সকল নেতা-কর্মীরা স্বচ্ছভাবে কাজ করে যান। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ওয়ার্ড পর্যায় পর্যন্ত বাস্তবায়ন ও আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা রাজ্জাক পার্কের কর্মীসভায় অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহবান জানান।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ কামরুল হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, গোলাম রসুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা দল নেত্রী রাশেদা আশরাফ, বিএনপি নেতা আ.রাজ্জাক, সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, জহুরুল ইসলাম, এম এ রব শাহিন, শওকত হোসেন, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, কে এম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বি এম পলাশ, আবু জাফর, প্রভাষক আব্দুল জব্বার, পৌর যুবদল নেতা আ.মজিদ, মোজাফফর হোসেন, উপজেলা কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, মোতাহার হোসেন, আরিফুল আনম রিপন, সহিদুল ইসলাম, আলতাফ হোসেন, খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, প্রভাষক আ. সালাম দিলু, মুসা কারিম, তাঁতিদল নেতা আ.জলিল, জিয়াউর রহমান, আ.রফিক, ছাত্রদল নেতা শাহাজালাল সাজু, জি এম সোহেল, রাসেল, আবির, সৈকত, আকিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল