বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় এরিয়ান্স ক্লাব বলাম ইউনুস আলী স্মৃতি সংসদ অংশ নেয়।
খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শেখ রফিকুর রহমান লাল্টু, শেখ রবিউল ইসলাম শিবলু, স্কোরার দায়িত্ব পালন করেন, মো. ফজলুল করিম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, যারা খেলাধুলায় আসতে চাই, তাদের সহযোগিতা দিতে হবে। সাতক্ষীরা ক্রীড়াবান্ধব একটি জেলা, এখান ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাতক্ষীরা থেকে আরও খেলোয়াড় উঠে আসুক, তারা দেশের জন্য ভূমিকা রাখুক এটা আমাদের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা