শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মনিটারিং

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে সাতক্ষীরার ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফ আলীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার লাবসা পল্লী মঙ্গল সমিতির সভাপতি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রাক্তন ফুটবলার শেখ আশরাফ আলী খুলনা শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ এপ্রিল) বিকাল ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে ঈদ উপলক্ষে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু তত্বাবধায়নে ইউনিয়নের ভিজিএফ কার্ডভুক্ত অসহায় দরিদ্রের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, ট্যাগ অফিসার সহকারীবিস্তারিত পড়ুন

কেশবপুরের খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) সকালে প্রতিবন্ধী ২২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন খোপদহি আইপিএমবিস্তারিত পড়ুন

কেশবপুরে এক ব্যবসায়ীকে মারপিট করায় টিপুসহ তিন জনের নামে মামলা গ্রেফতার ২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): কেশবপুরে পৌর শহরের পবিত্র সাহা নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (৬ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি জেলা পরিষদের সদস্য টিপু সুলতানসহ অন্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ জানান মামলার পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাবদিয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন রকি (৩০) ও তেঘরীবিস্তারিত পড়ুন

আমি দূর্নীতির উর্ধ্বে: কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন আমি দূর্নীতির উর্ধ্বে। রবিবার (৭ এপ্রিল) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রহমতপুর নবযুগ হাইস্কুল সংলগ্ন মসজিদে ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানের বক্তব্য উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী উপস্থিত রোজাদারদের উদ্দেশ্য বলেন, আমি সার্বক্ষণিক জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আমি যদি আমার অজান্তে কোন ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি বিশ্বস্ততার সাথে বলতে পারি আমি দূর্নীতির উর্ধ্বে, আমি সাধারণবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে যুব কমিটির উদ্যোগে ২৭ পদের ইফতারি করলেন গ্রামবাসী

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীয়াটি জামে মসজিদে যুব কমিটির উদ্যোগে ২৭ পদের রকমারী খাবার দিয়ে ইফতার করল গ্রামবাসী। রবিবার ২৭ রমজান (৭ এপ্রিল) মসজিদটির যুব কমিটি এ ইফতারির আয়োজন করে। চৌধুরীয়াটি গ্রামের প্রায় ২ শতাধিক মানুষকে তারা ইফতারী করায় বলে জানিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তবে ২৭ রমজান উপলক্ষ্যে ২৭ পদের ইফতার আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে গ্রামবাসী সহ স্থানীয় মুসুল্লিরা। যুবক ছেলেদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে ইফতার মাহফিল ও অর্থ বিতরণ

আবু সাঈদ, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড়ে ইফতার ও দোয়া মাহফিল দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় রবিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা তাতি দলের আহ্বায়ক শাহরিয়ার কবির রিপন, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, জাসাস এর আহবাকক ফারুক হাসান, যুবদলের সবুজ। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তালা- কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যবস্থাপনায় ওই ঈদ বস্ত্র( শাড়ী- লুঙ্গী) বিতরণ করা হয়। রবিবার (৭ এপ্রিল) বিকালে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের নিজস্ব বাসভবন থেকে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক সুবিধা বঞ্চিত অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরুবিস্তারিত পড়ুন

দেবহাটায় বালু উত্তোলনে ভাঙছে ইছামতি নদী, ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সীমানা দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। যা বাংলাদেশ-ভারত দুই দেশের সীমানা বেয়ে চলেছে। জেলার কয়েকটি বহমান নদীর মধ্যে অন্যতম বহমান ভারত-বাংলার বুকচিরে বয়ে চলা ইছামতি নদী। কিন্তু প্রবাহিত ইছামতি নদী বর্তমানে অভিশাপে পরিনত হয়ে সর্বনাশা রুপ ধারণ করছে। প্রতি বছর ইছামতিতে দেখা দেয় তীব্র ফাটল ও ভাঙন। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় লক্ষ লক্ষ টাকার। বেড়ে যায় অপ্রত্যাশিত ভোগান্তি। নদী ভাঙনের কারণ খুঁজতে উঠেবিস্তারিত পড়ুন