বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে যত অপরাধ হয়, তার সবই করে বিএনপি- প্রধানমন্ত্রী

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যত অপরাধ হয়, তার সবই করে বিএনপি।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণভবনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল, সে তুলনায় এখন তাদের বিরুদ্ধে কিছুই করা হচ্ছে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনই চায়নি এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা চেয়েছে অন্য দেশ থেকে ভিক্ষা করে দেশ চালাতে।

বিএনপির ৬০ লাখ নেতাকর্মী গ্রেফতার দাবি করছে, কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণক্ষমতাই নেই বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, তারা বাস, লঞ্চ, ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই। তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা।

সরকার কৃষিতে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা টেকসই উন্নয়নে সমবায়ে জোর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়াতে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ দেন।

এ সময় ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষার দিকে খেয়াল রাখার নির্দেশনাও দেন শেখ হাসিনা। দেশে খাদ্য উৎপাদন বেড়েছে উল্লেখ করে তা ধরে রাখতে কার্যকর ভূমিকা চান কৃষক লীগ নেতাকর্মীদের কাছে। তিনি বলেন, উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বীজ উৎপাদন বিএডিসিসহ নানা গবেষণা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই কৃষি গবেষণায় জোর দেয়। বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়িয়ে বিদেশি নির্ভরতা কমিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেনবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে ৬ ঘণ্টা
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী