Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১০ রোজা পর্যন্ত স্কুলে চলবে ক্লাস

রোজার মাসের প্রথম ১০ দিন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়ে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমিয়ে তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুতে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিলো। রোজা, ঈদ, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় ক্লাস বন্ধ রাখার কথা ছিলো। তবে সেই সিদ্ধান্ত থেকে থেকে সরে এসে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন
শুল্ক কমালো চার পণ্যে সরকার

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এই চার পণ্যে শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা পৃথক চারটি আদেশে এ তথ্য জানা গেছে। আসছে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ জানুয়ারি চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের শুল্ক-কর কমানোর নির্দেশ দেন। সেই সময়বিস্তারিত পড়ুন
সাগরপথে ফেরত যাবে মিয়ানমারের রক্ষীরা

বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে সমুদ্রপথেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোন রুটে তাদের মিয়ানমারে পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, মিয়ানমার তাদের বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। দ্রুতই এটি কার্যকর হবে। সুবিধাজনক সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দ্বিপাক্ষিক, তৃপাক্ষিক, আঞ্চলিক ও আন্তজাতিক আলোচনা হচ্ছে। সেহেলী বলেন, বিজিপিবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়ায় সড়ক দূঘটনায় ৪জন গুরুতর আহত

হাবিবুল্লাহ বাহার, ধানদিয়া: কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারের খতিব বাড়ির মসজিদের পাশে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কখেয়ে ৪জন গুরুতর আহত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় ধানদিয়া চৌরাস্তা টু পাটকেলাঘাটা সড়কে খতিব বাড়ির মসজিদের পাশে এই দূঘটনা ঘটে। আহতদের আশংখাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের পলাশ গাজী ছেলে রাহুল হোসেন (১২),একই গ্রামের আয়ছদ্দীন মোড়লের ছেলে, মেহেদি হাসান(১২),সাইদুর রহমানবিস্তারিত পড়ুন
দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ এর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সাংবাদিক জগতের কিংবদন্তী দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর ৭৪তম জন্মদিনে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় দৈনিক কালের চিত্র পত্রিকার কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল আলম মুন্না, নির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম, দৈনিক সত্য পাঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন।বিস্তারিত পড়ুন
সদর ৩ নং ওয়ার্ড আঃ লীগের ও ব্রক্ষরাজপুর ইউনিয়ন আঃ লীগের সাথে মতবিনিময় সভায়

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পৌর ৩ নং ওয়ার্ড আয়োজিত পুরাতন সাতক্ষীরা বাজার সংলগ্ন ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে মতবিনিময় সভায় সাবেক পৌর কাউন্সিলর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম শওকত হোসেন। এড. জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুর গফুর, জাহিদ, হারুন, চঞ্চল সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন
তালায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় নদী বিশ্বাস (১৪) নামে জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী বিশ্বাস জেঠুয়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে। জানা গেছে, নদী বিশ্বাস জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বুধবার বিকালে জেঠুয়া গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবরবিস্তারিত পড়ুন
কৃষকদের উৎপাদিত ফল ও সবজি রক্ষণাবেক্ষণে বিশেষায়িত হিমাগার নির্মানের দাবি- এমপি স্বপনের

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১০৫ তম( তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন চলতি সংসদ অধিবেশনে সম্পুরক প্রশ্ন উপস্থাপন ও কার্যপ্রণালী বিধির -৭১ ধারা অনুসারে সাবলিল ভাষায় বক্তব্য প্রদান ও নৌ- পরিবহন মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংসদীয় এলাকার জনগন আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন। তালা- কলারোয়াবাসির প্রত্যাশা পূরণে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন আজ জনমানসের হৃদয়ে স্থান করে নিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিবেদিত প্রাণ আওয়ালীগ কর্মীরা দীর্ঘ দিনের লালিতবিস্তারিত পড়ুন
নড়াইল পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে পুলিশের অভিযানের ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। শিশু ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২)কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। ধৃত আসামি মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) নড়াইল জেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে। গত (৪ ফেব্রুয়ারি) দুপুর নড়াগাতী থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে টিফিনের জন্য বাড়িতে যাওয়ারবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে সরিষার বাম্পার ফলনে খুশি কৃষক

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলতি মৌসুমে সরিষার ব্যাপক চাষ হয়েছে। ইতোমধ্যে রাজগঞ্জ এলাকার প্রতিটি মাঠে শুরু হয়েছে সরিষা কাটা-মাড়াই। এ বছর আবহাওয়া অনূকুলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এছাড়াও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। আমন ধান কাটার পর রাজগঞ্জ এলাকার কৃষকরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে থাকে। অনেক কৃষক ক্ষেত থেকে সরিষা তুলে ইরি বোরো ধান রোপণ করছে। এবার সরিষার ফলন ও দাম ভালো পাওয়ায় খুশিবিস্তারিত পড়ুন

