Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বর্ণাঢ্য আয়োজনে ও শিক্ষক-শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে সাতক্ষীরার কালিগঞ্জে উদ্বোধন করা হলো অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবসের নাগরিক সভা অনুষ্টিত

জলাভূমি মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ, পাণিকূল, মাছ, উদ্ভিদ ও প্রকৃতির সুরক্ষায় জলাভূমির ভূমিকা অপরিসীম। মানুষের খাদ্য শৃঙ্খল সুরক্ষায় জলাভূমির যে ভূমিকা রাখে তা কল্পনা করা অসম্ভব। পরিবেশ দূষণ রোধে জলাভূমি রক্ষা করতে হবে মানুষের প্রয়োজনে। ‘জলাভূমি এবং জনমানুষের কল্যাণ’-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আয়োজিত নাগরিক সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক সভায় বক্তারা আরও বলেন, সাতক্ষীরার প্রাণসায়র খাল, মরিচ্চাপ নদী, বেতনা নদী খনন ও পৌরসভারবিস্তারিত পড়ুন
কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুহজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, নেজারত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আকাশ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন শীর্ষক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র’র প্রশিক্ষণ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণবিস্তারিত পড়ুন
ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কেশবপুর-কলারোয়া মানুষের চলাচল

রনি হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী কপোতাক্ষ নদের বুকে তৈরী করা হয়েছে কেশবপুর উপজেলা ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সংযোগ সাঁকো। দু’পারের এলাকাবাসী মিলে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সাঁকোটিতে পারাপার হয় দৈনিক ১০ গ্রামের প্রায় দেড় লাখ মানুষ। বর্তমানে সেই বাঁশের সাঁকোটিও এখন যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী স্থানীয় ও উর্ধ্বতন কতৃর্পক্ষের নিকট দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণ করার জন্য প্রাণের দাবী জানালেও কোনোবিস্তারিত পড়ুন
শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন নারায়রন চন্দ্র মন্ডল। সোমবার (৫ ফেবুয়ারি) দুপুরে নবাগত এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলের হলরুমে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন,বিস্তারিত পড়ুন
পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় কালী মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান

নিজস্ব প্রতিনিধি: পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় বাগবাটি, দৌলতপুর ,বাশতলা সার্বজনীন কালী মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ০৭ ওয়ার্ডের বাগবাটী কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির উপদেষ্টা বীরেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে তের সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদে একটি কমিটি গঠন করা হয়। ০৬ ওয়ার্ড কাউন্সিল শেখ মারুফ আহমেদ, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ‘র সমন্বয়ে দীর্ঘক্ষণ আলোচনান্তেবিস্তারিত পড়ুন
সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অধ্যক্ষ আবু আহমেদের জন্মদিন পালন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত আবু আহমেদ ১৯৫০ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে জন্মগ্রহণ করেন। সোমবার দিনব্যাপী সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সোমবারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এসডিএফের উদ্যোগে “দুগ্ধ খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ শুরু

এস. এম. শফিক, স্টাফ করেসপন্ডেন্ট: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা, দূর্গাপুর ও শংকরপাশা ক্লাস্টারের আয়োজনে “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের অধীনে জেলা অফিস পিরোজপুর ও বরিশাল অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে ৩ দিনব্যাপী (৫-৭ ফেব্রুয়ারি ২০২৪) “দুগ্ধ খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল” বিষয়ক প্রশিক্ষণ বেসরকারি উন্নয়ন সংস্থা “ডাক দিয়ে যাই” এর প্রশিক্ষণ হলরুমে শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষকবিস্তারিত পড়ুন

