Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাবিবের জামিনের খবরে তালায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

সেলিম হায়দার : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
বাংলাদেশে অস্থিরতা: ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে ?

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের সঙ্গে শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। গত এক দশকে দ্রুত গতির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অন্যতম প্রধান এবং দক্ষিণ এশীয় অঞ্চলের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। প্রকৃতপক্ষে ২০২৩-২৪ সালে জাপান, জার্মানি এবং ফ্রান্সের মতো বিশ্বের অনেক শীর্ষস্থানীয় অর্থনীতির তুলনায় বাংলাদেশে ভারতের রপ্তানি বেশি ছিল। তবে চলমান আর্থ-সামাজিক-রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করেছে এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে সাবেক এমপি ইয়াকুব আলীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরের সাবেক এমপি ইয়াকুব আলী, সাবেক এসপি ও বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, মনিরামপুর থানার তৎকালীন ওসিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের বিএনপি কর্মী ইউসুফ দফাদারকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে তার মা রেবেকা বেগম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। বিচারক মামলাটি আইজিপিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। রোববার (২৬ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে আইনজীবীর মাধ্যমেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা। মঙ্গলবার (২৭ আগস্ট) শহরের মুন্সিপাড়াস্থ জামায়াত কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমির জাহিদুল ইসলামেরবিস্তারিত পড়ুন
নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
উজ্জ্বল রায় : নড়াইলে সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি করেছেন নড়াগাতি থানাবিস্তারিত পড়ুন
কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি : অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস,বিস্তারিত পড়ুন
আশাশুনিতে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরার আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুলবিস্তারিত পড়ুন
ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা!

হেলাল উদ্দিন, মনিরামপুর : ভবদহ অঞ্চলের চারটি উপজেলাতে বছরে ধান চাষ হয় একবার। তাই জীবন ও জীবিকার তাগিদে এ অঞ্চলে তৈরি হয়েছে ছোট বড় হাজার হাজার মৎস্য ঘের। যেখানে কোটি কোটি টাকার মাছ উৎপাদন হয়। মাত্র দু দিনের ভারীরবর্ষণে এ সকল মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে । ইতিমধ্যে চাষীরা ঘেরের পাড়ে নেটপাটা দিয়ে ঘের রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থাতে চরম হতাশায় দিন পার করছেন মৎস্য চাষীরা। জানা গেছে, ২৭ টি বিলেরবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদলের বিক্ষোভ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : কুখ্যাত রক্তপিপাসু খুনি শেখ হাসিনার ফাঁসিসহ সকল সহযোগীদের বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলে সামনে হতে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো.বিস্তারিত পড়ুন

