Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎযাপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সনতান ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি (জন্মাষ্টামী) উৎযাপন করা হয়েছে। কলারোয়া সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উৎযাপনে গীতা পাঠ, ভজন কীর্তন, নাম সংকীর্তন, ভগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থির মারাত্মক অবনতি ও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের প্রানহানী ও বিভিন্নবিস্তারিত পড়ুন
বিডিআর বিদ্রোহ : শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেনবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
তানভীন সুইটি, শাহরিয়ার জয় ও জায়েদ খানের বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রচারণায় ২০১৫ সালের ২০ এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করেছেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। রবিবার তিনি এ মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ হেলাল, কর্ণেলবিস্তারিত পড়ুন
বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর : এসকে সিনহা

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়কে কেন্দ্র করে বিগত আওয়ামী সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার। বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট নিয়েও এসকে সিনহার উপর নাখোশ ছিল আওয়ামী লীগ। ২০১৭ সালে এক অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়েন তিনি। সরকার পতনের প্রেক্ষাপটে আবার আলোচনায় সাবেক এই প্রধান বিচারপতি। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে নিজের পদত্যাগ এবং দেশ ছেড়ে আসার নানাবিধ কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এসকে সিনহা।বিস্তারিত পড়ুন
হাসিনাকে অন্য দেশে পাঠানোর তোড়জোড় দিল্লির

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার রোববার (২৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭৫-এর ১৫ অগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি ‘প্রতিহিংসাপরায়ণ’ সরকারের হাতে ভারত কখনওই তাঁদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনও দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়েবিস্তারিত পড়ুন
মণিরামপুরে সুজনের উদ্যোগে মানববন্ধন

হেলাল উদ্দিন, মণিরামপুর : সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার (২৪ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় মণিরামপুর পৌরসভার সামনের মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে আয়োজিত এ মানবন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন- সুজন- সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন। সুজন- সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শাকদাহ কেআইএমএস কলেজে নবীন বরণ

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার শাকদাহ কেআইএমএস কলেজে নবীন বরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ খান সাব্বিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুস সালাম পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
ভারতে শেখ হাসিনার সময় আর ২৫ দিন!

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এরমধ্যেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালানবিস্তারিত পড়ুন
আদালতে সাবেক বিচারপতি মানিক, ডিম-জুতা নিক্ষেপ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনাবিস্তারিত পড়ুন
আপাতত সাধারণ আনসার নিয়োগ দেবে না সরকার

আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে সব সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।এছাড়া উস্কানিদাতা বিরুদ্ধে সরকার প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। শনিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণবিস্তারিত পড়ুন

