Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৬২ কিলোমিটার সড়ক

উজান থেকে নেমে আসা ঢল ও অতি ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ ১২ জেলার ৪৬২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এ বন্যায় কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের সড়ক নেটওয়ার্কের প্রাথমিক ক্ষতির এ চিত্র উঠে এসেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিবেদনে। সাম্প্রতিক বন্যায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, কালভার্টের তথ্য সড়ক ভবনে স্থাপিত বন্যা তথ্যকেন্দ্রের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।বিস্তারিত পড়ুন
তালায় লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা : তালা উপজেলার পল্লীতে লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৮ টার সময় সাতক্ষীরার তালা থানার ডুমুরিয়া গ্রামের হিমাংশু ঘোষের জমির পানের বরজে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে হিমাংশু ঘোষ বাদী হয়ে তালা থানায় বজলুর গং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন ফজলুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইদু মোড়ল,তুহিন,সাদ্দাম,মামুন। অভিযোগকারী হিমাংশু ওবিস্তারিত পড়ুন
যশোর জেলা ছাত্রলীগ নেতা ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব (৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেস্টা করছিল। বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বেনাপোল চেকপোস্ট বিজিবি কোম্পানীবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগাজিন সহ আটক ১

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়া সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১কেজি ৯৯৫ গ্রাম রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তরিকুল ইসলাম মৃত. লুৎফর রহমানের ছেলে এবং দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত থেকে দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়েবিস্তারিত পড়ুন
আসলে কী ঘটেছে ত্রিপুরার ডুম্বুর বাঁধে?

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে, তা স্বাভাবিকের থেকে ১৫১ শতাংশ বেশি। এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। প্রায় ১৭ লাখ মানুষ সেখানে পানিবন্দি হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গতবিস্তারিত পড়ুন
হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল

শেখ হাসিনা সরকারের সবার লাল কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। উপসচিব মো. কামরুজজামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যেসব ব্যক্তি কোনো পদে থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় তাদের ও তাদের স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে রিভোক করতে হবে।বিস্তারিত পড়ুন
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ, নিহত ১৩

ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৪টি। এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম,বিস্তারিত পড়ুন
সোনাবাড়ীয়া বাজার কমিটি গঠন : সভাপতি সাহাঙ্গীর, সম্পাদক মিলন

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার সোনাবাড়ীয়া বাজার কমিটি গঠন করা হয়েছে। ২১ আগস্ট ২০২৪ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় এই নতুন কমিটি। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাতুজ্জামান সুমন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- সহ সভাপতি ইউসুফ আলী, রফিকুল ইসলাম বিশ্বাস, আব্দুস সবুর, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বজলুর রহমান, হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হাকিম সরদার, ক্যাশিয়ার শেখ মিলন হোসেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অায়োজন করা হয়। মঙ্গলবার (২০আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
১৭ জেলার ডিসি প্রত্যাহার

দেশের ১৭ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। এসব জেলা থেকে ডিসি প্রত্যাহার করে মঙ্গলবার (২০ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

