Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাসিনা-রেহানা-জয় ও পুতুলের বিরুদ্ধে মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রাধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। নিহত যুবক ফরিদ শেখের পিতা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ৪বিস্তারিত পড়ুন
দেশের সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতি অপসারণ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সভাপতি পদে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), ইউএনও বা বিভাগীয় কমিশনার ও ডিসিদের মনোনীত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসি বা তার মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতিরবিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি

স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারও জানিয়েছিলেন বাকি পরীক্ষা বাতিল হবে। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলছিলেন, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। কোনো মিডিয়া বা মুখের কথায় বিশ্বাস করি না, আমরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইনতেফা বালাইনাশক কোম্পানির উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ইনতেফা বালাইনাশক কোম্পানি কর্তৃক সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা টেরিটোরিতে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অগস্ট) সকালে সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুল চত্বরে ইনতেফার সৌজন্যে এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তর’র সার্বিক ব্যবস্থাপনায় স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন খুলনা এরিয়ার এরিয়া ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।বিস্তারিত পড়ুন
নবনির্বাচিত কলারোয়া বাজর ব্যাবসায়ী সমিতির পরিচিত সভা

বিশেষ প্রতিনিধি : ১৮ আগষ্ট রবিবার রাতে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য বৃন্দরা। নবনির্বাচিত কমিটির কমিটির সভাপতি- মোঃ শওকাত হোসেন, সাধারণ সম্পাদক- মীর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রবিউল আলম, সহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল। যুগ্ম সাধারণ সম্পাদক – আবু সাঈদ, আশরাফুজ্জামানবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিট

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার (১৯ আগস্ট) এ রিট করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংকবিস্তারিত পড়ুন
সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভাবিস্তারিত পড়ুন
আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসীদের অনাস্থা প্রকাশের পর হুন্ডি ব্যবহারের ঘোষণা আসে, যার ফলে রেমিট্যান্সের প্রবাহ হঠাৎ কমে যায়। জুলাই মাসে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে, যদিও তার আগে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি ছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। বাংলাদেশবিস্তারিত পড়ুন
১৩ বছর আগের ঘটনায় হারুন-বিপ্লবের বিরুদ্ধে মামলা করলেন ফারুক

সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক। সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ১৩ বছর আগে ২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তখন থানায় মামলা দায়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর সবির বাঁশতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন – সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর মাঝেরপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪) ও আলিপুর দিঘীর পাড় এলাকার মৃত মো. নুর আলী সরদারের ছেলে মো. আব্দুল হান্নানবিস্তারিত পড়ুন

