মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“তাপপ্রবাহের হুমকিতে জনজীবন : তাপমাত্রা কমানোর আহ্বানে ‘স্বদেশ’র প্রচারণা”

আজারবাইজানের বাকুতে শুরু হওয়া কপ২৯ সম্মেলনের প্রাক্কালে সাতক্ষীরায় পরিবেশবাদী সংগঠন স্বদেশ শহিদ আঃ রাজ্জাক পার্কে সকাল ১০ টায় এক শক্তিশালী প্রতীকী প্রচারণার আয়োজন করে, যার মূল বার্তা ছিল, “Every Degree Counts—Cool Down the Earth!” প্রচারনায় তারা একটি প্রতীকী পৃথিবীকে জ্বলন্ত আগুনে পুড়ে যাওয়া প্রদর্শন করেন। বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে জনজীবনে সৃষ্ট সংকট এবং পরিবেশের প্রতি তার ক্ষতিকর প্রভাব জনসম্মুখে তুলে ধরতে এই প্রচারণা কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।

এই প্রচারণায় বক্তারা বলেন, “Our Future is burning, Turn Down the Heat,” অর্থাৎ আমাদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে, তাই তাপমাত্রা কমানো এখন সময়ের দাবি। তাপপ্রবাহের ফলে জনজীবন যে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে, তা তুলে ধরে তারা বলেন, প্রতিটি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, তাপপ্রবাহ এখন বর্তমান বাস্তবতা; তাই ভবিষ্যতের জন্য আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে।

স্বদেশ এর প্রধান নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, “বর্তমানে তাপপ্রবাহ জনজীবনে সংকট তৈরি করছে এবং আগামী প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। যদি এখনই আমরা গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে উদ্যোগী না হই, তবে এ বিপর্যয়ের মূল মাশুল আমাদের সন্তানদেরই দিতে হবে। দাবী সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আঃ হামিদ, আঃ সামাদ, সিদ্দীকুর রহমান,সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, মফিজুল ইসলাম, আজিজুল বার, ছাত্র ও যুব প্রতিনিধি,সহ বিভিন্ন পেশার ব্যক্তিগন।

এই প্রচারণায় স্থানীয় জনসাধারণ, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় এ আন্দোলন কপ২৯ সম্মেলনের আন্তর্জাতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এবং তাপমাত্রা হ্রাসের মাধ্যমে একটি সুরক্ষিত পৃথিবী নির্মাণের আহ্বান জানায়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম