Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, ভরি ১২২৯৮৫ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাক হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতিবিস্তারিত পড়ুন
আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। নিহত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন— পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন। সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্যবিস্তারিত পড়ুন
সাবেক ২৫ মন্ত্রী ও ৪০ এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে আবেদন

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সামনে আসতে শুরু করেছে তাদের শাসনামলের ভয়াবহ দুর্নীতির চিত্র। শেখ হাসিনা সরকারের সাবেক ২৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিলুপ্ত সংসদের অন্তত ৪০ জন সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে এবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রোববার (১৮ আগস্ট) দুদক চেয়ারম্যান বরাবর আবেদনটি করেন আইনজীবী এম সরোয়ার হোসেন। লিখিত আবেদনে আইনজীবী বলেন, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একজন সচেতন নাগরিক এবংবিস্তারিত পড়ুন
যেসব বিদেশি নেতানেত্রী ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন

নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন, তাও দিনদশেকের ওপর হয়ে গেল। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনও দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে – কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনও কোনও লক্ষণ দেখা যায়নি। ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ শেখ হাসিনা এই মুহুর্তে ভারতে রয়েছেন, স্পষ্ট করা হয়নি সেটাও। খবর বিবিসির। তবে ভারতে অনেক পর্যবেক্ষকই বলছেন, পরিস্থিতি দেখেবিস্তারিত পড়ুন
দেশ পুনর্গঠনের পর নির্বাচন, কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ড. ইউনূসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি খুব দ্রুত নির্বাচনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শহীদ ছাত্রদের স্মরণে ফ্রি ডায়াবেটিক মেডিকেল ক্যাম্প

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে সাতক্ষীরা খুলনার রোড মোড়(শহীদ আসিফ চত্বরে) এ ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের ডায়াবেটিক কনসালটেন্ট ও চেয়ারপার্সন ডাঃ শেখ মাহমুদুল হাসানবিস্তারিত পড়ুন
তালায় স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

সেলিম হায়দার ॥ স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই আগষ্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্তে বিজিবির অভিযানে এলএসডি উদ্ধার

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে চান্দুরিয়া বিওপি‘র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ আভিযানিকদল সীমান্তের কাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা ৩ বোতল এলএসডি ফেলে পালিয়ে যায়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবির) অধিনায়ক লেঃবিস্তারিত পড়ুন
তালায় মা মেয়েকে শারীরিক নির্যাতন: উদ্ধার করলো সেনাবাহিনী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় শারিরীক নির্যাতনের শিকার থেকে মা ও বোনকে উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তালা ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম। শুক্রবার সন্ধায় তাদেরকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়েনর শুভাষীনি এলাকার মিন্টু মলঙ্গীর বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করেন তিনি। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সকল আসামীরা পালিয়ে যায়। উদ্ধার কৃতরা হলেন, শুভাষীনি মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার শাশুড়ি মহিফুল বিবি (৬০)। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালেবিস্তারিত পড়ুন
নতুন শিক্ষাক্রম বাতিল হবে : এজেডএম জাহিদ

নতুন শিক্ষাক্রম বাতিলসহ শিক্ষকদের একগুচ্ছ দাবি শিগগিরই পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (১৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, স্কুল-কলেজ পরিচালনা কমিটি বাতিল, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণ শিগগিরই করাবিস্তারিত পড়ুন

