Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের নব-গঠিত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি খুলনা হ্যাচারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিতহয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি খুলনা হ্যাচারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবকবিস্তারিত পড়ুন
জামাত-ই-ইসলামির সমর্থনে নির্বাচন করছেন প্রিয়াঙ্কা গান্ধী!

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন বলে অভিযোগ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন।তার অভিযোগ, ওয়ানড়ে জামাত-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা। ওয়ানড় উপনির্বাচনের প্রচারের সময় সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত সমর্থিত প্রার্থী হিসাবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামাত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।” বিজয়নের দাবি, ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলেবিস্তারিত পড়ুন
শোভাযাত্রায় হাসিনাকে ‘খাঁচায় বন্দী’ করলো বিএনপি নেতাকর্মীরা

গণঅভ্যুত্থান পরবর্তী এক অনন্য পরিস্থিতিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীসহ সারাদেশের নেতাকর্মীরা নানা ব্যানার-ফ্যাস্টুন ও আয়োজনে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নিয়েছে। আর সেখানে দেখা মিলেছে সদ্য ক্ষমতা হারিয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার! তবে মুক্ত নয়, ‘খাঁচায় বন্দি’ অবস্থায়। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখাবিস্তারিত পড়ুন
সাড়ে পনের বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে পনের বছরে মানুষকে শান্তি দেয়নি। দেশবাসির শান্তি কেড়ে নিয়েছিল। সকল ধরণের সকল বর্ণের মানুষ তাদের কাছে নির্যাতিত হয়েছিল। বিশেষ করে সবচেয়ে বেশি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিসগুলো সীলগালা করে বন্ধ করে দিয়েছিল। ঘরে বসেও জামায়াতের নেতাকর্মীরা শান্তি পায়নি। ঘর থেকে তুলে নিয়ে রাষ্ট্রদ্রোহীর মামলা দেয়া হয়েছে। শীর্ষ নেতাদের নামে যুদ্ধাপরাধীর মিথ্যা ওবিস্তারিত পড়ুন
“অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। জনগণের এ মিছিল কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। শুক্রবার (৮ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। আর ২০২৪বিস্তারিত পড়ুন
ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশিকর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশিকর্মী নিয়োগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ২৬ অক্টোবর অনুষ্ঠিত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে জানানো হয়, কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃত্তি প্রদান ও প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৪ এ সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা ও রোকেয়া মনসুর বৃত্তি ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হয়। কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য শেখ নাজমুল ইসলাম। ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানেরবিস্তারিত পড়ুন
জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেট গ্যাস ফিল্ডের হরিপুর ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টা থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয়। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, পরিত্যক্ত তেলকূপে ওয়ার্কওভার চলাকালে গত মাসে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলে। সর্বশেষ ২২ অক্টোবর সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপের ওয়ার্কওভার চলাকালে ১২০০ মিটার গভীরতায় দৈনিক ৮ মিলিয়ন ঘনফুটবিস্তারিত পড়ুন
সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর। এ নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে, দুই দফায় ৫৯ ক্যাডেটকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগ আনা হয়। গতবিস্তারিত পড়ুন
কলারোয়া ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার” ও আমেরিকা প্রবাসী ছোট বিপ্লবের উদ্যোগে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল (২রা নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মোড়েস্থ হাইস্কুল মার্কেটের সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সহায়তা প্রদান করা হয়। সংগঠনের আহবায়ক মাস্টার শাহজাহান আলী শাহীন বলেন ,ক্যান্সারে আক্রান্ত জাবিদ ইকবালের বাড়ি উপজেলার শুভংকরকাটী গ্ৰামে, সে খুবই দরিদ্র পরিবারের ছেলে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েবিস্তারিত পড়ুন

