মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামাত-ই-ইসলামির সমর্থনে নির্বাচন করছেন প্রিয়াঙ্কা গান্ধী!

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন বলে অভিযোগ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন।তার অভিযোগ, ওয়ানড়ে জামাত-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা।

ওয়ানড় উপনির্বাচনের প্রচারের সময় সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত সমর্থিত প্রার্থী হিসাবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামাত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।”

বিজয়নের দাবি, ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে।

রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা। প্রায় ৩ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই প্রিয়াঙ্কার প্রথম। যে ওয়ানড় কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেটা কংগ্রেসের জন্য নিরাপদ আসন বলেই মনে করা হয়। এই অঞ্চলের একটা বড় অংশের বাসিন্দা মুসলিম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কেরালায় সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসের পাশেই থাকেন। সে রাজ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে জোটও রয়েছে। এবার জামাতের রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টিও প্রিয়াঙ্কাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজয়নের দাবি, ‘জামাত যে মৌলবাদী সেটা দিনের আলোর মতোই স্পষ্ট। ওরা গণতন্ত্রে বিশ্বাস রাখে না। এই ওয়েলফেয়ার পার্টি আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়। উল্লেখ্য, ওয়ানড়ে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ বামেরাই। ওই কেন্দ্রে এবার বিজেপি সিপিএমকে পিছনে ফেলে প্রিয়াঙ্কার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসার চেষ্টা করছে।’

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী