বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেট গ্যাস ফিল্ডের হরিপুর ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টা থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, পরিত্যক্ত তেলকূপে ওয়ার্কওভার চলাকালে গত মাসে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলে। সর্বশেষ ২২ অক্টোবর সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপের ওয়ার্কওভার চলাকালে ১২০০ মিটার গভীরতায় দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং গত ১৪ অক্টোবর ২০১০ মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ১২০০ মিটারের স্তর থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বেলা সাড়ে ৩টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

তিনি আরও জানান, এখানে ৯০ থেকে ৯৪ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগামী ১৫ বছর এখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর