বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু নায্যতার দাবি জানিয়ে সাতক্ষীরায় দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু নায্যতা প্রতিষ্ঠা ও জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপুরণের দাবি জানিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ। বুধবার দুপুরে শহরের রাধানগরে প্রাণসায়ের খাল সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন ও দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট জাস্টিস ফোরাম ও মাল্টি এক্টর পার্টনারশীপ-ম্যাপ প্রতিবাদী এই কর্মসূচির আয়োজন করে। বেসরকারি সংগঠন অ্যাওসেড ও সিডিআরএফআই’র দায়িত্বশীলরায় এই আয়োজনে সংহতি জ্ঞাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ম্যাপ ও ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহবায়ক অধ্যাপক ভারত্বেশরী বিশ^াস।

আলোচনা করেন, এনজিও ব্যাক্তিত্ব ও নাগরিক নেতা মাধব দত্ত, ম্যাপ সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, জলাবদ্ধ ভুক্তভোগী এলাকার নাগরিক নেতা ইমরান হোসেন সরদার, অ্যাওসেড’র বাহালুল আলম, চায়না দাস, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মাহিদা মিজান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা কওছার আলী, আব্দুস সামাদ, প্রভা এনজিও’র পরিচালক শাম্মি আকতার কুমকুম প্রমুখ।

অধ্যাপক ভারতেশ^রী বলেন, আজারবাইজানে রাজধানী বাকুতে বসেছে বিশ^ জলবায়ু পরিবর্তন সম্মেলন-কপ এর ২৯ তম সংস্করণ এবারের সম্মেলনের মুল প্রতিপাদ্য বিশ^ শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে অঙ্গীকার সুসংহত করা। এই আহবানের সাথে সংহতি রেখে এই পরিবেশবাদী, ক্ষতিগ্রস্থ নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি সফল করা হয়। এখানে সকলে জলবায়ু নায্যতা প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হয়।

পরিবেশকর্মী মাধব দত্ত বলেন, বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমুহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের নায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সর্বোপরি বিশে^র প্রধান গ্রিণহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলিকে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশি^ক তাপমাত্রা ১.৫০ সেলসিয়াসের মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অ্যাওসেড’র বাহালুল আলম বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিপুরণ দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং নারীদেরবিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টিবিস্তারিত পড়ুন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা
  • সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ
  • সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. বাবলা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • মাদক ও চুরি প্রতিরোধে সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড