সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাফ জয়ী সাতক্ষীরার তিন ফুটবলারকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : লালগালিচা আর জমকালো আয়োজনে সাফ জয়ী সাতক্ষীরার কৃতি তিন নারী ফুলবলার অধিনায়ক সাবিনা, মাসুরা ও আফঈদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সংবর্ধিত অতিথি সাতক্ষীরার কৃতি সন্তান অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারী তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন ও ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।

গণ সংবর্ধনা পেয়ে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, গণ সংবর্ধনা পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ক্রিকেট, ফুলবল, হ্যান্ড, ভলিবল, এ্যাথলেটিক্সসহ একশো জনের অধিক কৃতি খেলেয়াড় রয়েছে। এসব খেলোয়াড়ার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এজন্য এই জেলাকে খেলোয়াড় তৈরীর উর্বর ভূমি বলা হয়। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জেমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যার কারণে পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসকে বাধার সৃষ্টি করছে। নুতন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির