বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সব পুলিশকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

সারা দেশের সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণেরবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর যে বার্তা শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না। এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয়, কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুড়বে না। ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। এতে বলা হয়, এরপরই সেনাপ্রধান জেনারেলবিস্তারিত পড়ুন

১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার হতে পারে : সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বৃহস্পতিবার রাত ৮টায়। এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারে ১৫ জন। তবে এ সংখ্যা বেশি বা কমও হতে পারে। বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনাপ্রধান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস আগামীকালবিস্তারিত পড়ুন

জনপ্রশাসন সচিবের কাছে কর্মকর্তা-কর্মচারীদের ৯ দাবি

সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ এবং বেতন কমিশন গঠনসহ ৯টি দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে এ দাবি জানানো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজওবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা, আলোচনায় যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। বিকেল ৪টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনা প্রধান এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থীসহ দেশবাসীদের সহযোগিতা চাই। সেনা প্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে বিভিন্ন সূত্রে ১৮ জনের নাম জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারেরবিস্তারিত পড়ুন

বিমান চেয়েও ভারতের কাছ থেকে সাড়া পাননি শেখ হাসিনা

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর আগে তিনি ভারত সরকারকে বিমান পাঠানোর অনুরোধ করেন, তবে তাতে সাড়া দেয়নি নয়াদিল্লি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান চেয়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না। কারণ, তাতে আইন লঙ্ঘিতবিস্তারিত পড়ুন

সব হত্যার বিচার হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনবো : সেনাপ্রধান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় দেশে যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। ওয়াকার-উজ-জামান আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সব অন্যায়, সব হত্যার বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সমস্ত দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদের আমি কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ, আপনাদেরবিস্তারিত পড়ুন

পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, বিশ্বমিডিয়ায় তোলপাড়

পদত্যাগের পর দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। তার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দ-উল্লাসে মেতে উঠেছে ছাত্র-জনতা। এসব খবর ঝড় তুলেছে বিশ্বমিডিয়ায়। এই মুহূর্তে পরিচিত প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমের ‘লিড নিউজ’ (প্রধান খবর) বাংলাদেশ। বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারীবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন আর কোন ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে। সোমবার (৫ আগস্ট) ক্যান্টনমেন্টে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান আরও বলেন, প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।

দেশ ছাড়লেন শেখ হাসিনা

বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।