বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় আ.লীগের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলেন এমপি আশু

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখলেন জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। রবিবার (০৪ অগস্ট) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আন্দোলন পরিচালনার স্টান্ডিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট ) বেলা ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহ ব্যাপী এ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদবিস্তারিত পড়ুন

তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ কোটা সংস্কার আন্দোলনকে ভর করে দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৪ আগস্ট) বিকালে তালা উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তালাবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহযোগিতায় রোববার সকালে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ২জন প্রতিবন্ধীকে ১টি করে ছাগল বিতরণ করা হয়। মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,বিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুপ্রিম কোর্ট

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। এদিকে, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা হয়েছে। এতে থানার ১৩ পুলিশ নিহত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় একবিস্তারিত পড়ুন

শহীদ মিনারে সমাবেশ শেষে শাহবাগ অবরোধ

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে। শাহবাগ অবরোধের ফলে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এসময় আন্দোলনকারীদের, ‘উই ওয়ান্ট জাস্টিস’,’দফা এক-দাবি এক ‘শেখ হাসিনার পদত্যাগ’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘স্বৈরাচার গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয়ে তারা সেখান থেকে বিক্ষাভ মিছিল বের করে। মিছিলটি শহরের নারকেলতলা মোড় থেকে নিউমার্কেট হয়ে আবারো খুলনা রোড মোড়ে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামের আসিফ হাসানের নামে খুলনা রোড মোড়কে শহীদবিস্তারিত পড়ুন

উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে হেলমেট পরে গুলি করলো কারা?

রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া চারটার পর আওয়ামী লীগ সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।বিস্তারিত পড়ুন

খুলনায় শিক্ষার্থী–পুলিশ দফায় দফায় সংঘর্ষ, কনস্টেবল নিহত

খুলনার গল্লামারীতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২০ পুলিশসহ অন্তত ৫০ জন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সুমন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট হয়ে সোনাডাঙ্গাবিস্তারিত পড়ুন