সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মেয়ে ভর্তি পরীক্ষার হলে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। তার নাম শামীম আরা বেগম। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন বলে জানা গেছে। জানা যায়, শামীম আরা বেগম তার মেয়ে আরোয়া তাবাসসুমকে নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন।বিস্তারিত পড়ুন

সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-অন্য দলের যত হিসাব

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোনো দিনক্ষণ ঠিক করে দেয়া হয়নি। এর মধ্যেই রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের মতো বিভিন্ন দল একে সমর্থন করছে। অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বিএনপি। আনুপাতিক নির্বাচনের পক্ষে-বিপক্ষে দলগুলোর যে অবস্থান সেখানে রাজনীতি তো বটেই, ভোটের নানা সমীকরণও মেলাচ্ছেন অনেকে। আলোচনা আছে- নতুনবিস্তারিত পড়ুন

জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশ নিহতের সংখ্যা জানাল সরকার

গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া আন্দোলনে পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন, তা জানাল অন্তর্বর্তীকালীন সরকার। আজ শুক্রবার সংবাদমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিহত পুলিশ সদস্যদের তালিকা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘আমরা লক্ষ করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানেবিস্তারিত পড়ুন

৩ দিনের রিমান্ড মঞ্জুর

আদালতে ক্ষমা চাইলেন ইসির সাবেক সচিব হেলালুদ্দীন

বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগের মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান তাকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শুনানিকালে বিচারকের কাছে ন্যায়বিচার এবং আইনজীবীদের কাছে ক্ষমা চান হেলালুদ্দীন আহমদ। এরবিস্তারিত পড়ুন

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক রাজু আহম্মেদ তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি গঠন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের পাশাপাশি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্লট বরাদ্দে অনিয়ম তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী জসিম উদ্দিন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন এ কমিটিতে থাকবেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরবিস্তারিত পড়ুন

বিসিএস পরীক্ষা দেওয়া যাবে সর্বোচ্চ তিনবার

একজন সরকারি চাকরিপ্রার্থী সর্বোচ্চ তিনবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকে আলোচনার মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলেবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশটির উদ্যোক্তা জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে এতে অনুমোদনবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর কলেজে গভর্নিং বডির মতবিনিময় ও পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ঐতিহ্যবাহী চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে গভর্নিং বডির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর ২০২৪) বিকালে কলেজ অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুস্তম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- অত্র কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মো. রইছ উদ্দীন, হিতৈষী সদস্য মো. শফিউল আলম, শিক্ষক প্রতিনিধি মো. শহীদুল ইসলাম। এছাড়াও কলেজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ঘের দখল ও চাঁদাবাজীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি ব্যুরো : ৫ আগষ্টের পরে আশাশুনিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজী, মৎস্য ঘের জবর দখলসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে দৈনিক সাতনদী পত্রিকায় ষড়যন্ত্রমূলক খবর প্রকাশের প্রতিবাদে কথিত চাঁদাদাতারা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান বলেন, ১৮ অক্টোবর আঞ্চলিক পত্রিকায় (দৈনিক সাতনদী) নিউজ করা হয়েছে, আমি নাকি ১ লক্ষ টাকা চাঁদা দিয়েছি।বিস্তারিত পড়ুন