বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কাশেমপুরে জোরপূর্বক প্রতিবেশির জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে কাশেমপুর গ্রামে মোঃ আব্দুল রহমানের ক্রয়কৃত জমি জোরপূর্বক ভাবে দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ গোলাম রসুল,আব্দুল গফুর,কবির হোসেন ও হোসনেআরার বিরুদ্ধে। সাতক্ষীরা সদরের ৯৩ নং কাশেমপুর মৌজার সাবেক ৮০৭ নং দাগের জমির সীমানা নিয়ে দির্ঘদিন বিরোধ চলছে। ভুক্তভোগী মোঃ আব্দুল রহমান ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরবর একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়,আমি মোঃ আব্দুল রহমান আমি অভিযোগ করিতেছি যে, বিবাদীরা আমার প্রতিবেশি আমার এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

দীপক শেঠ, কলারোয়া : দেশব্যাপি নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কলারোয়ায় মহিলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আ’লীগের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বিকালে স্থানীয় এমপি ফিরোজ আহম্মরদ স্বপনের নিজস্ব বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী ও সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না। মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগ নেত্রীবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেবের যোগদান

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা প্রকৌশলী হিসাবে ইঞ্জিনিয়ার অনিন্দ্য দেব সরকার যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজিমুল হক বদলী জনিত বিদায় গ্রহনের পর নতুন উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার আশাশুনিতে যোগদান করেন। এরআগে তিনি মেহেরপুর জেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা প্রকৌশলী যোগদানের পর অফিসের সকল কর্মকর্তা ও স্টাফদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। তিনি উপজেলার এলজিইডির সকল কার্যক্রম সুষ্ঠুবিস্তারিত পড়ুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ১৪ দল

বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সোমবার (২৯ জুলাই) ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এতথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে ১৪ দলের নেতারা সর্বসম্মতিক্রমে বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেন। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে সরকারকে অনুরোধ জানান নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকবিস্তারিত পড়ুন

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় সনাতন পদ্ধতির দাঁড়িপাল্লায় মাছ বিক্রি করে ঠকছেন চাষিরা

দেবহাটা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিম এলাকার মাছ বিক্রির আড়ৎ বা সেডগুলোতে মাছ ক্রয়-বিক্রয় করা হয় পুরাতন পদ্ধতির হাত দাঁড়িপাল্লায়। আধুুনিক সময়ে সবক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগলেও এই সেক্টরের দেবহাটার মৎস্য সেডগুলোতে আনা হয়নি পরিবর্তন। কারণ এই মাছ ক্রয়ে রয়েছে ব্যাপক প্রতারণা। মাছ চাষিদের ওজনে কম দিতে এই সনাতন পদ্ধতির হাত দাঁড়িপাল্লায় মাছ বিক্রিতে ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ বহুদিনের। তাছাড়া ব্যবসায়ীদের বিশেষ কৌশলে মাছের ওজনে কম দিয়ে চাষিদের ঠকিয়ে মোটা অংকের টাকা আয় করাইবিস্তারিত পড়ুন

কোটা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি। সকালে গণভবনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ছবি: সংগৃহীতবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (২৮ জুলাই) দেওয়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে গত ২০ জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীরবিস্তারিত পড়ুন

ব্যাংক সঞ্চয় ভাঙছে শিক্ষার্থীরাও

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আর্থিক খাতের এই সূচক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে ব্যাংকে গচ্ছিত সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে সাধারণ মানুষের। সব খরচের পাশাপাশি বেড়েছে শিক্ষা ব্যয়ও। এ কারণে পরিবারকে সাহায্য করতে নিজেদের ব্যাংক আমানত ভাঙতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর প্রভাবে চলতি বছরের মে মাসেও কমেছে স্কুলপড়ুয়াদের ব্যাংক হিসাবে জমানো টাকার অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী,বিস্তারিত পড়ুন

‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল : কাদের

কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (বিএনপি) নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)…গণ–অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো। এইবিস্তারিত পড়ুন