বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস : জনপ্রশাসনমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে সংসদে আইন পাস হতে পারে আলোচনার মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।’ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।বিস্তারিত পড়ুন

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতায় সংহতি মিছিল করেছে ভারতীয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সর্বভারতীয় বামপন্থি সংগঠনটি কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে সমবেত হয়। সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে। যদিও লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেয় আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

উত্তাল সারাদেশ : পাল্টাপাল্টি সংঘর্ষে একদিনেই ঝরলো ১১ প্রাণ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সারা দেশে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরারই ছয়জন। এ ছাড়া রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী এবং রামপুরা, সাভার, মাদারীপুর ও নরসিংদীর একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরা দেশ রূপান্তরের উত্তরা প্রতিনিধি জানান, উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারজনের মরদেহ রয়েছে। হাসপাতালটির পরিচালক মিজানুর গণমাধ্যমকে বলেছেন, চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী। দুজনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে উত্তরায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদেরবিস্তারিত পড়ুন

সংলাপের চেয়ে মৃত্যু ভালো, বললেন কোটা আন্দোলনের নেতা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তবে সরকারের সঙ্গে আন্দোলনকারীরা আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তার মতে, এই সংলাপের চেয়ে মৃত্যু ভালো। আইনমন্ত্রীর বক্তব্যের পর ফেসবুকে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘গুলির সাথে কোন (কোনো) সংলাপ হয় না। এই রক্তের সাথেবিস্তারিত পড়ুন

আন্দোলনকারীদের বেধড়ক মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম কনস্টেবল উত্তম। তাকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে? আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডি লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’ সমন্বয়কবিস্তারিত পড়ুন

২১ থেকে ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সব বোর্ডের অধীনে ২৮ জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবারের (১৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়। গত মঙ্গলবার (১৬বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় থানা ঘেরাওর চেষ্টা কোটা আন্দোলনকারীদের, পুলিশের লাঠিচার্জ

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনরতরা জেলা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করেছে। এতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে। আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দুই মন্ত্রীকে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। তিনি জানান, তাঁকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, আজ বিকেলেই বৈঠকটি হতে পারে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্নবিস্তারিত পড়ুন

সরকার কোটা সংস্কারের পক্ষে একমত : আইনমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকার একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ট্যানেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলাপ-আলোচনা করতেও আগ্রহী। আমরা তাদের এই আলাপ-আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদেরবিস্তারিত পড়ুন