বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগীরা ওই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠকালে টিটাবাজিতপুর‌ গ্রামের আব্দুল হোসেনের পুত্র ইলায়াস হোসেন বলেন, তার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে আসছে। প্রভাবশালী ওজিয়ার রহমান জোরপূর্বক আমাদের বাড়ির জমি থেকে ৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। এমনকি ওজিয়ার রহমান ঘর তৈরি করার সময় আমাদের উঠান থেকে অন্যায়ভাবে আরো ৪ হতে ৫ হাত জমি জবরদখল করে পাঁচালী দিয়ে নেয়। আমাদের সাথে বিবাদ চলাকালীন সময় আমরা আমার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার এর বাড়িতে যাওয়া আসা বন্ধ করি।

২০২৩ সালের রমজান মাসে আমর চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার আমার স্ত্রী সুমাইয়া খাতুন কে বলে তুমি আমাদের বাড়ির যাওনা কেন? আমারা সবাই প্রতিবেশী, তুমি আমাদের বাড়ি যাওয়া আসা কর। এ কথা শুনে আমার স্ত্রী আমার চাচাতো চাচাদের বাড়িতে যাওয়া আসা করত। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে ঐদিন সন্ধ্যায় ওজিয়ার রহমান সরদারের বড়কুটুম আঃ রশিদের মেয়ে জামাই মিজানুর রহমান তার পাওনা ৮ লাখ টাকা ঐ রাতের মধ্যে না দিলে ওজিয়ার রহমান সরদারকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ কথা শুনে ওজিয়ার রহমান সরদার বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে ১সপ্তাহ পালিয়ে যায়। এক সপ্তাহ পর বাড়ি ফিরে এসে ওজিয়ার রহমান সরদার স্বাণালংকার চুরি হয়েছে প্রথমে তার ছোট ছেলের বউকে এবং পরে আমার স্ত্রী সুমাইয়া খাতুনকে সন্দেহমূলক ভাবে দোষারোপ করে।

স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। উক্ত সালিশে আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম, মিলন হোসেন, নাহিদ ইসলাম, আলমগীর হোসেন, চাচাতো চাচা ওজিয়ার রহমান ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন। ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ সালিশের মধ্যে বলে যে স্বালংকার চুরি হয়ে গেছে তাতে তাদের আর কোন দাবি নেই। তারা এব্যাপারে আর কোনো কথা বলবে না।

কিন্তু সালিশ বৈঠক শেষ হওয়ার পর ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে পুলিশে চাকুরীরত এ টি এস আই মনিরুজ্জামান সবুজ আমাকে পুলিশ দিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জমি জবরদখলকারী ও চক্রান্তকারী ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান ও নুরনবী গাজী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর