শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে দশজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা দশজনই পুরুষ। এদের মধ্যে মক্কায় মারা গেছেন সাতজন এবং মদিনায় তিনজন। মঙ্গলবার (৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে আউটসোর্সিং নিয়োগ স্বচ্ছতা দাবিতে পথসভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা ও ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে প্রায় চার কোটি টাকা আত্নসাতকারী দুনীতিবাজ প্রতারক বরিশাল জেলা বিএনপির সদস্য ও পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার না দেয়ার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার বিকেলে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যােগে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যাুরালের সামনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সর্বনাশ ডেকে আনছে শিশুদের মোবাইল আসক্তি

১০ বছরের একটি শিশু ইউটিউবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে জানতে পারে রাজধানীর একটি বিপণিবিতানে নিত্যনতুন মডেলের মোবাইল ফোন কিনতে পাওয়া যায়। ওই ভিডিও দেখে গত সোমবার ট্রাংকে রাখা বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে গোপনে সে শেরপুর থেকে ঢাকায় চলে আসে। নানাজনের কাছে জিজ্ঞেস করে করে শিশুটি শেষ পর্যন্ত পৌঁছে যায় ওই বিপণিবিতানে। সেখানকার নিরাপত্তাকর্মীরা শিশুটিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে পুলিশের হেফাজতে দেন। পরে ঐ শিশুর চাচাকে থানায় ডেকে শিশুটিকে তারবিস্তারিত পড়ুন

১ জুন থেকে বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল- মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে শনিবার (১ জুন)। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন খুলনা হয়ে মোংলা যাবে। গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধন করা হয়েছিলো। উদ্বোধনের প্রায় সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বুধবার (৩০ মে) রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলেছেন, এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। আগামী ১ জুন সকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের বাঁশদহর মির্জানগর হাইস্কুলের নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রিজাডিং অফিসার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সঞ্জিব কুমার দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কমিটি গঠন অনুষ্ঠানে অভিভাবক সদস্য ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক অত্র বিদ্যালয়ের নয়া সভাপতি হিসাবে মোঃ বদরুজ্জামানের নাম প্রস্তাব করিলে সভায় সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুকনা মরিচ আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। এ সময় গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কম শুকনা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় আমদানি কমেছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছিল ৯৭ হাজারবিস্তারিত পড়ুন

সুন্দরবনে মিললো আরও ১৫ হরিণের মৃতদেহ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে আরও ১৫টি হরিণ ও একটি শুকরের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বুধ ও বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে ভেসে আসা মৃত এই হরিণগুলো উদ্ধার হয়। পরে কটকা অভয়ারণ্য এলাকায় হরিণগুলোকে মাটি চাপা দেওয়া হয়। এছাড়া ভেসে আসা ১৭টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ৫৪টি হরিণ এবং দুইটি শুকরের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উচ্চবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে ভিসা উন্মুক্ত করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ওমান। ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে – ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডাক্তার ভিসা, ইঞ্জিনিয়ার্স ভিসা, নার্সদের ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসাসহ সব ধরনের অফিসিয়াল ভিসা। প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমানবিস্তারিত পড়ুন

মণিরামপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে মে মাসের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন লাভলু এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নবনির্বাচিত ভাইসবিস্তারিত পড়ুন

তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলেন এসিল্যান্ড

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ঘোনার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত সরেজমিন পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়। জানা গেছে, তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়কে উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খালবিস্তারিত পড়ুন