শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাইসির জাতিসংঘের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শ্রদ্ধা জানাবে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ মে) জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র নিয়ম অনুযায়ী সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে মিলিত হবে। এরপর রাইসিকে নিয়ে তারা বক্তৃতা দিবেন। নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে রাইসিকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিচ্ছি না। তবেবিস্তারিত পড়ুন

সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে ব্রিটিশ আমলের জাহাজ

বাংলাদেশে ব্রিটিশ আমলের তৈরি শত বছরেরও বেশি পুরোনো যাত্রীবাহী জাহাজগুলো পর্যটনে ব্যবহার ও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। ব্রিটিশ আমলের তৈরি জাহাজের মধ্যে রয়েছে- পিএস মাহসুদ, পিএস লেপচা, পিএস অস্ট্রিচ ও পিএস টার্ন। এসব নৌযান দীর্ঘদিন ব্যবহার না করায় যন্ত্রপাতি নষ্টবিস্তারিত পড়ুন

জব্দের আগেই অ্যাকাউন্ট শূণ্য করলো বেনজীর

গত ২৩ মে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জব্দের আগেই ওই অ্যাকাউন্টের সব টাকা সরিয়ে নিয়েছেন বেনজীর আহমেদ। তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল, তা জানা যায়নি। এদিকে দুদক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা, সে তথ্য দুড়দকের কাছে নেই।বিস্তারিত পড়ুন

এমপি হত্যাকাণ্ড : সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো দেশে আনবে ডিবি

কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হতে পারে বলে ধারণার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, প্রাথমিকভাবে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট জরুরি। আনুষ্ঠানিকভাবে সিআইডিকে চিঠি দিয়ে এসব মাংসের টুকরো বাংলাদেশে নিয়ে আসা হবে। কলকাতা থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৬২০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় আটক-৪, আহত-১

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে, বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দূপুর বারোটার দিকে এসব ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম,বাঁধন হোসেন ও আকাশ হোসেন। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান স্থানীয়দের বরাতবিস্তারিত পড়ুন

তৃতীয় ধাপে ৩৫ শতাংশ ভোট পড়েছে : সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোট পড়ার প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ইভিএমে ১৬ উপজেলায় বাকিগুলো ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে। অবাধবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ আটক-৩

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঘিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- উপজেলার ঘিবা গ্রামের আনোয়ার সরদারের ছেলে আকরাম হোসেন (২৭), ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও কলারোয়ার কাজিরহাট গ্রামের মৃত. আফসার আলীর ছেলে ফিরোজ আলী (২৫)। শুক্রবার (২৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অফিনায়ক মেজর মোহম্মদ সাকিববিস্তারিত পড়ুন

আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে ১০ আসামী আটক

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আরো দশ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ এবং ডিবি যৌথ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। শুক্রবার দুপুরে এসব তথ্য জানান আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার অধিকারী। তিনি বলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকাবিস্তারিত পড়ুন

খুলনায় ২ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে প্রশিক্ষণ

আজ ২৪ শে মে ২০২৪ রোজ শুক্রবার খুলনা সি এস এস আভা সেন্টারে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার জন্য জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় ২ দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ” বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা এবং শ্যামনগর, আশাশুনি, ও কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ৩০ জন নেতৃবৃন্দ এই কর্মশালাতে অংশগ্রহণবিস্তারিত পড়ুন