বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণে তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর ঝাড়খণ্ডের প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি সরকার। স্থানীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে।

উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী সিধু কানহুর জন্মস্থান হিসেবে সম্মানিত সাঁওতাল পরগণার ভোগনাডিতে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, পরিবর্তনের এই যাত্রা রাজ্যের প্রতিটি গ্রামে ২ অক্টোবর পর্যন্ত পরিবর্তনের বার্তা দেবে।

পরিবর্তন যাত্রা সম্পর্কে অমিত শাহ বলেন, ‘কিসের পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়। এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাজ সরকারকে অপসারণ করারা এবং দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার পরিবর্তন করতে হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব।’

লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পরগণায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। এবার অমিত শাহও তাদের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন।

অমিত শাহ অভিযোগ করেন, ‘এই জমি আদিবাসীদের। তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আর আদিবাসীরা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, পাকুড় জেলায় ‘হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়ো’ স্লোগানও তোলা হচ্ছে।

তিনি বলেছেন, ‘আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে, এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্র শিগগিরিই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।’

হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে অভিযুক্ত করে অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরকার দুর্নীতি ছাড়া কিছুই করেনি। এটি দেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার।’

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ